এক বছরে ২৫৮টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে : বিজিএমইএ সভাপতি

গত এক বছরে দেশে ২৫৮টি রফতানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। আজ মঙ্গলবার রাজধানীতে অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

উত্তরায় বিজিএমইএ ভবনে এলডিসি গ্র্যাজুয়েশন, চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানোসহ বিভিন্ন ইস্যুতে তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহমুদ হাসান খান বাবু বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের রফতানিমুখী শিল্পখাত নানা চ্যালেঞ্জের মুখে।

শ্রম আইন সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে তা যেন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আইন এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে এটি শিল্পের টেকসই বৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের অবস্থানকে শক্তিশালী করে।

সংবাদ সম্মেলনে সংশোধিত শ্রম আইন ২০২৫ পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। তাদের দাবি, শিল্প, শ্রমিক ও অর্থনীতির বাস্তব চাহিদা বিবেচনায় এমন একটি নতুন আইন প্রণয়ন।

বিজিএমইএ সভাপতি বলেন, আমাদের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে হলে এবং এলডিসি গ্র্যাজুয়েশনের পথ মসৃণ করতে হলে সরকারকে সময়োপযোগী উদ্যোগ নিতে হবে। আমরা অনুরোধ করছি, রপ্তানিমুখী শিল্পখাতের প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত এলডিসি উত্তরণের সময়সীমা অন্তত তিন বছর পিছিয়ে দেওয়া হোক।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে মাশুল ৪১ শতাংশ করা অযৌক্তিক বলেও মন্তব্য করেন মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, একলাফে ৪১ শতাংশ মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনবে রপ্তানি বাণিজ্যে।

আরপি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ভারতের ওপর শুল্ক কমালেন ট্রাম্প, ২৫ থেকে নামল ১৮ শতাংশে Feb 03, 2026
img
দিল্লির ঘটনার পর ক্ষোভে কাকে দোষারোপ করলেন তাপসী? Feb 03, 2026
img
ছবির বাজেট ৩০ কোটি, তারকা চান ৪০ কোটি: ইমরান খান Feb 03, 2026
img
কাবাঘরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত এপস্টেইনকে! Feb 03, 2026
img

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত Feb 02, 2026
img
কলকাতার কাজ নিয়ে হতাশ অঙ্কিতা, ভরসা মুম্বাই ইন্ডাস্ট্রি Feb 02, 2026
img
গণভোটে বিএনপির 'হ্যাঁ'-'না' নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করা যাবে না: সাদিক কায়েম Feb 02, 2026
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ Feb 02, 2026
img
অলিম্পিকে যুক্ত হলো নতুন আরেকটি খেলা Feb 02, 2026
img
বিশ্বকাপের পাঁচদিন আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 02, 2026
img
এনসিপি নেতা শিশিরকে হুমকি, থানায় জিডি Feb 02, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার Feb 02, 2026
img
দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : গোলাম পরওয়ার Feb 02, 2026
img
মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন : জামায়াত আমির Feb 02, 2026
img
ভারতকে কাঠগড়ায় তুললেন আইসিসির সাবেক কর্মকর্তা Feb 02, 2026
img
রিয়ালকে হারানো দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ Feb 02, 2026
img
রিয়ালের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম Feb 02, 2026
img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026