পদত্যাগ করলেন এনসিপির ব্রাহ্মণপাড়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী মো. মাসুদ আলম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
মাসুদ আলম পদত্যাগপত্রে উল্লেখ করেন, আমি স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং নিজ সিদ্ধান্তের আলোকে ‘জাতীয় নাগরিক পার্টি’ ব্রাহ্মণপাড়া উপজেলা সমন্বয় কমিটির ‘যুগ্ম-সমন্বয়কারী’ পদ হতে পদত্যাগ করলাম। অতএব, পদত্যাগপত্রটি যথাযথভাবে গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় সাবেক যুগ্ম-সমন্বয়কারী মো. মাসুদ আলম বলেন, এনসিপি কারো ব্যক্তিস্বত্ত্ব নয়। এখানে যে কেউ এসে পদ-পদবি নিয়ে সংগঠনকে বিতর্কিত করছে, গ্রুপিং করছে এবং জুলাই বিপ্লবের সহযোগী দলকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে-এসব বিষয় আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। যদিও আমি সংগঠনের কার্যক্রমে নিয়মিত সময় দিতে পারিনি, তবুও এসব বিতর্কের দায়ভার আমার কাঁধেই পড়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলার কয়েকজন মানসিক বিকারগ্রস্ত প্রতিনিধির হীনম্মন্য আচরণ মেনে নিতে না পেরে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো বলেন, যদি ভবিষ্যতে নতুন করে কমিটি গঠন করা হয় এবং এ ধরনের মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের অপসারণ করে সংগঠনকে হীনম্মন্যতা থেকে মুক্ত করা হয়, তবে এনসিপি প্রয়োজন মনে করলে পুনরায় ভেবে দেখব, ইনশাআল্লাহ। আপাতত অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চিন্তা করিনি। আমি এনসিপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

পদত্যাগের আগে ও পরে তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ও হাফসা জাহান, কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা জেলার যুগ্ম-সমন্বয়কারী সৈয়দ আহমেদ টিটুসহ অন্যান্য নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 02, 2026
img
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল Feb 02, 2026
যুদ্ধে নেমেছি,আপনাদের পাশে চাই-অধ্যক্ষ আলমগীর হোসেন Feb 02, 2026
img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
আইনি বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে বিজয় থালাপতির শেষ সিনেমা Feb 02, 2026