অবৈধভাবে মহেশপুর সীমান্ত পারাপারের অভিযোগে আটক ১০ বাংলাদেশি

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার বিভিন্ন সময়ে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ ছাড়া উথলী বিওপির পৃথক এক অভিযানে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন, মহেশপুরের কুসুমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মুকুল হোসেন (৪৪), বরগুনার বেতাগী থানার বুড়মজুমদার গ্রামের অজয় কুমার হাওলাদার (৩৭), গোপালগঞ্জের কোটালিপাড়া থানার লাটেঙ্গা গ্রামের নবকুমার মৃধার ছেলে রিপন মৃধা (২৮), গোপালগঞ্জ সদর থানার বোড়াশী গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুমতি বিশ্বাস (২৪), একই থানার রঘুনাথপুর গ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস (২৫), কক্সবাজারের পেকুয়া থানার সরকারি ঘোনা গ্রামের ইউসুফ গণী (৫৪) ও সিলেটের মাইয়ারচর গ্রামের আব্দুল মানিকের ছেলে নুর আলম (২৬)।

বিজিবির দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন কুসুমপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের চাঁপাতলা এলাকায় অভিযান চালান। এসময় স্থানীয় এক দালাল ও এক নারীকে আটক করেন তারা। এ ছাড়া বুধবার বেলা দেড়টার দিকে মাটিলা বিওপির পৃথক অভিযানে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আগমনকালে দুইজনকে আটক করে বিজিবি।

অপর এক অভিযানে বাঘাডাংগা বিওপির বিজিবি সদস্যরা ৬ জনকে আটক করে। এদের মধ্যে দুইজন শিশু। আটক ব্যক্তিরা অবৈধভবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে দাবি করেছে বিজিবি। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক শিশুদের যশোরের জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। অন্যান্য আটক ব্যক্তিদের নামে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 02, 2026
img
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল Feb 02, 2026
যুদ্ধে নেমেছি,আপনাদের পাশে চাই-অধ্যক্ষ আলমগীর হোসেন Feb 02, 2026
img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
আইনি বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে বিজয় থালাপতির শেষ সিনেমা Feb 02, 2026