শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া নরমালাইজেশনের ব্যাপার নয় : জাহেদ উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা ভিডিওতে আসবেন না। কোনোভাবেই আসবেন না। তার এখন যে পরাজিত বিধ্বস্ত মৃত চেহারা, সেটা নিয়ে তিনি জনগণের সামনে আসবেন না। আমি প্রায় বলছি, শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া, তার কথা শোনা—এটা নরমালাইজেশনের ব্যাপার নয়।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘আমি বলেছিলাম, তার (শেখ হাসিনা) ইন্টারভিউ যদি নেওয়া হয়, সেটা আমি নিশ্চয়ই দেখব। সেটি নিয়ে কথা বলব। কথা বলছেনও অনেকে এবং বলা দরকার।

তার কর্মকাণ্ড, ভবিষ্যতে কী করতে চান, না চান। অন্তত কিভাবে প্রিটেন্ড করতে চান, নিজেকে কিভাবে উপস্থাপন করতে চান—এগুলোর ভবিষ্যৎ রাজনৈতিক ইম্প্যাক্ট আছে।’

তিনি বলেন, “একটা ইন্টারভিউতে তিনি (হাসিনা) বলছেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে। সেটা সরকারে হোক, আর বিরোধী দলে হোক।

আর তার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। তিনি আরো বলেন, ‘এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশ যে ভবিষ্যৎ চায়, তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না’।”

ডা. জাহেদ বলেন, ‘আমাদের মনে হয়েছে তার কর্মকাণ্ড দেখে, যখন তিনি রিপিটেডলি কথা বলছেন, তাতে মনে হতে পারে যে তিনি নেতৃত্বটা হাতে ধরে রাখার জন্য, তার অবর্তমানে বাংলাদেশে যারা আছেন তাদের দিয়ে কোনো ফর্মে একটা আওয়ামী লীগ তৈরির চেষ্টা হয় কি না, সেটা রুখে দেওয়ার জন্যই তিনি ক্রমাগত কথা বলে গেছেন। তথাকথিত কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের উসকে দেওয়ার চেষ্টা করেছেন।’

তিনি আরো বলেন, ‘এই বক্তব্যের মাধ্যমে তিনি (হাসিনা) একটা আন্তর্জাতিকভাবে ইঙ্গিত দিলেন, সবগুলো কনটেক্সট যদি আমরা একত্র করি, রিফাইনড আওয়ামী লীগের আলাপটা আমরা আনতে পারব।’

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026