টাকা দিয়ে নেতাকর্মীদের মিছিল করায় আ.লীগ : তালেবুর রহমান

রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আওয়ামী লীগ এসব মিছিল টাকার বিনিময়ে করাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।

তালেবুর বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে শেরেবাংলা নগর থানা ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা থানা দুজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন, তেজগাঁও থানা তিনজনকে গ্রেপ্তার করেছে।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৩৭ মিনিটে খিলক্ষেত থানাধীন ৩০০ ফিটস্থ পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিল করার জন্য নেতাকর্মী জড়ো হওয়ার সংবাদ পায় খিলক্ষেত থানা পুলিশ। সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে মিছিল করার ব্যানারসহ আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় উত্তরা পশ্চিম থানা এলাকায় উত্তরা পশ্চিম থানাধীন ০৯নং সেক্টরস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল-পূর্ব প্রস্তুতিকালে ব্যানারসহ মোমিনুল হাসান ও রকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টায় বাড্ডা থানাধীন প্রগতি সরণি মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ইয়াসিন আরাফাত, তাসরীপ হোসেন ও মো. খালেদ বিন কাওসারকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সিটিটিসি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিটিটিসির একটি টিম ডিএমপির বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যদের সরকারবিরোধী ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রফিকুল ইসলাম, সুমন হোসেন, মেজবাউল ইসলাম, সাইফুল ইসলাম, জনি, রাশেদুজ্জামান, পরশ্, মামুন, রাজু, শফিউল আলম, কুদ্দুস সরদার, মিঠুন দেবনাথসহ মোট ১৩ নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৯০-১০০ জন অবৈধ মিছিলে অংশগ্রহণকারী বজলুর রহমান, নুর আলম সিদ্দিক, মহিউদ্দিন আহমেদ দোলনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

বনানী থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে বনানী ঢাকা গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী জিয়াদ মাহমুদ মো. জিয়াদ ও মো. আসলামকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জটিকা মিছিলের প্রাক্কালে মো. রিফাত ইসলাম, মো. মিল্লাত বাবু ও মো. স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৪৬ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026
img
পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখতে বললেন নাকভি Feb 01, 2026
img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026