নগর ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করছে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগরভবনের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা প্রদান করছে সংস্থাটি।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সংস্থাটির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম একটি দপ্তর আদেশ জারি করে এসব নির্দেশনা প্রদান করেন।

সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম দপ্তর আদেশে উল্লেখ করেছেন- সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি ছুটির দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বিভিন্ন ফ্লোরের কর্মকর্তারা ছুটির পর তাদের দপ্তর খোলা রাখেন। দপ্তর খোলা রাখার জন্য কর্তৃপক্ষের পূর্বানুমতির প্রয়োজন রয়েছে। অনেক ক্ষেত্রে তা পালন করা হচ্ছে না। ফলে নগর ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের অধিকতর নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়েছে, বিকেল ৫টায় অফিস ছুটির পর নগর ভবনস্থ কোনো বিভাগ, শাখা, অঞ্চল খোলা থাকবে না। তবে ৫টার পর দাপ্তরিক কাজে অফিস খোলা রাখার প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বেলা ১২টার মধ্যে লিখিতভাবে আবেদনপূর্বক সচিবের কাছ থেকে অবশ্যিকভাবে পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

নগর ভবনস্থ ক্যান্টিনে কর্মরত কর্মচারী ও অন্যান্য ব্যক্তিগণ অফিস ছুটির পরে লিখিত অনুমতি ব্যতিরেকে নগর ভবনে অবস্থান করতে পারবে না। নগর ভবন এর ১নং লিফট ব্যতিত অন্যান্য সব লিফট সন্ধ্যা ৬টা থেকে বন্ধ থাকবে এবং ১ নং লিফটটি রাত ১০টা পর্যন্ত চালু থাকবে। লিফট বন্ধ করার সঙ্গে সঙ্গে লিফট চালকরা নগর ভবন ত্যাগ করবেন।

নিরাপত্তা বিভাগাধীন নিরাপত্তা ফোর্স, নিরাপত্তা প্রহরীরা নগর ভবনের কোনো ফ্লোরে বসবাস এবং তাদের দায়িত্ব পালনের নির্ধারিত সময়ের পর নগরভবনে অবস্থান করতে পারবেন না।

কেন্দ্রীয় ভাণ্ডার বিভাগ কর্তৃক বিভিন্ন মালামাল গ্রহণ ও বিতরণের কাজ অফিস চলাকালীন সম্পন্ন করতে হবে। নগর ভবনের বিভিন্ন ফ্লোরে,কক্ষে, নগর ভবন প্রাঙ্গণে স্থাপিত অননুমোদিত দোকান, ফটো কপি মেশিন/লেমিনেটিং মেশিন, চায়ের দোকান ইত্যাদি সম্পত্তি বিভাগ কর্তৃক উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্পত্তি বিভাগ উচ্ছেদ কার্যক্রম সম্পাদনের পর প্রতি মাসে প্রতিবেদন পেশ করবে। প্রত্যেক কর্মকর্তা/কর্মচারীকে ছবিসম্বলিত পরিচয়পত্র বাধ্যতামূলক পরিধান করতে হবে। 

রিকশা, স্কুটার, মিনিবাস, বাস ইত্যাদি গণপরিবহন ব্যাংক ফ্লোরের অভ্যন্তরীণ রাস্তার ওপর পার্ক করা যাবে না। আইসিটি সেল কর্তৃক নগর ভবনে স্থাপিত সি সি ক্যামেরাগুলো সচল রাখার ও নিয়মিত মনিটরিং করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026
img
পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখতে বললেন নাকভি Feb 01, 2026
img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026