সুন্দরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শুক্রবার (৩১ অক্টোবর) মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। উপজেলার উত্তর ধুমাইটারী এলাকার তমিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রবিউল ইসলাম রুবেল (২৪)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের বকুলতলা মীরবাগ এলাকার জামরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আরো দুই আরোহী আহত হয়েছেন। তারা হলেন- একই ইউনিয়নের নাজিরদহ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আলমগীর মিয়া (২৫) ও রমজান আলীর ছেলে সোহেল রানা (১৮)। তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

স্থানীয় লোকজন জানান, হতাহতরা ৩টি মোটরসাইকেলে ছয়জন মিলে বিকেলে সুন্দরগঞ্জের হরিপুর মাওলানা ভাসানী সেতু ঘুরতে আসেন।

সেতু দেখে ফেরার পথে তমিজের মোড়ে এলে সামনের একটি মোটরসাইকেল হঠাৎ ডানে মোড় নিলে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে দুই আরোহী ছিটকে পড়ে যায়। পরে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে তিনটি মোটরসাইকেলই দুর্ঘটনায় পড়ে এবং রুবেল ঘটনাস্থলেই মারা যান। তিনটি মোটরসাইকেলই বেপরোয়া গতিতে আসছিল।

অতিরিক্ত গতির কারণেই ভারসাম্য হারিয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মরদেহ থানায় আনে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের আঘাত গুরুতর নয়।’

উল্লেখ্য, কুড়িগ্রামের সঙ্গে যোগাযোগের মাধ্যম ওই সেতু উদ্বোধনের পর থেকেই একদল তরুণ বেপরোয়া গতিতে দলবেঁধে মোটরসাইকেল চালিয়ে যাতায়াত শুরু করে। ছুটির দিনে এই প্রবণতা আরো বৃদ্ধি পায়। গত ২০ আগস্ট সেতুটি উদ্বোধনের পর থেকে বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত বেশ ক’জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছেন অনেকে। পুলিশের কঠোর নজরদারি না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াতের Feb 01, 2026
img
প্রতিটি দিনই আমার জন্য বোনাস জীবন : আলিফ আলাউদ্দিন Feb 01, 2026
img
বগুড়ার নির্বাচনী মাঠে মোতায়েন ২৪ প্লাটুন বিজিবি Feb 01, 2026
img
ঈদুল ফিতরে আসছে আরিফিন শুভ ও মিম জুটির অ্যাকশন সিনেমা Feb 01, 2026
img
দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে Feb 01, 2026
img
বার্লিনে ‘ আলুর বাম্পার ফলন’, বিনা মূল্যে আলু নিতে ব্যাপক ভিড় Feb 01, 2026
img
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ Feb 01, 2026
img
অভিনয়জীবনের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা জানালেন ঐশ্বরিয়া Feb 01, 2026
img
বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার Feb 01, 2026
img
গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ Feb 01, 2026
img
সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি : তটিনী Feb 01, 2026
img
সত্যিই কি ফাটল ধরেছে গৌরব-আকাঙ্ক্ষার সংসারে! Feb 01, 2026
মেয়ের বিয়েতে দোয়া চাইলেন শাবনাজ–নাইম Feb 01, 2026
img
যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে : মির্জা আব্বাস Feb 01, 2026
নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা জানাল জামায়াত Feb 01, 2026
img
আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম: অভিনেত্রী নীলম Feb 01, 2026
img
সরকার বাহিরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে: জিএম কাদের Feb 01, 2026
img
নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 01, 2026
img
পাকিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিল ভারত Feb 01, 2026
img
পায়েলকে স্যালুট দেওয়া উচিত: জোভান Feb 01, 2026