বেশি ছাড় দেওয়ার মানসিকতায় মাইনকা চিপায় বিএনপি : মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির সম্ভবত এই মুহূর্তে মাইনকাচিপায় পড়ে গেছে। তিনি বলেন, বেশি ছাড় দেওয়ার মানসিকতার জন্য তারা এই মাইনকা চিপায় পড়ে গেছে।

মাসুদ কামাল বলেন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং এই দলে অনেক বড় বড় নেতা আছেন এবং এই নেতারা সবাই মেধাবী বুদ্ধিমান। অন্য যেকোনো দলের চেয়ে রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে তাদেরর অভিজ্ঞতা বেশি।

এমন একটা দল এরকম বেকায়দায় পড়বে এটা হয়তো অনেকে ভাবতে পারেননি।

তিনি বলেন, বেশি ছাড় দেওয়ার মানসিকতার জন্য তারা এই মাইনকা চিপায় পড়ে গেছে। আপনি কতটুকু ছাড় দিবেন, কতটুকু ছাড় দিতে পারবেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তার চেয়ে ও বড় কথা, আপনার প্রত্যেকটা কাজ আপনার নেতাকর্মী, সমর্থক এবং ভোটার যারা আছে, সবার কাছে ট্রান্সপারেন্ট হতে হবে।

এই যে ট্রান্সপারেন্ট না থাকা, তার ফল এখন বিএনপি দিচ্ছে। তিনি বলেন, এখন দেশে একটা আওয়াজ তোলা হচ্ছে যে আলোচিত জুলাই সনদ, মানে সংস্কার প্রক্রিয়া বিএনপি নাকি চায় না।
মাসুদ কামাল বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যেটা গঠিত হয়েছিল যেটা নিয়ে আমি বহু সমালোচনা করেছি, আমি বলেছি এটা যোগ্য লোকের হাতে পড়েনি এবং যোগ্য লোক তো দূরের কথা, এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা দুষ্ট লোকের হাতে পড়েছিল। এর সর্বশেষ প্রমাণ গত মঙ্গলবার তারা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে, তার সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন।

এই সুপারিশটা দেখার পরেই বিএনপি বলেছে যে তারা এটাকে মেনে নিতে পারছে না এবং তারা এটাও বলেছে যে এর মাধ্যমে জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হলো জুলাই সনদ প্রণয়ন। অর্থাৎ জুলাই সনদের মধ্যে কী থাকবে, আগামীতে রাষ্ট্র কিভাবে চলবে, সংবিধানের চেহারা কেমন হবে, আমাদের সরকার কিভাবে চলবে, এইগুলো নিয়ে কিছু প্রস্তাবনা সিদ্ধান্ত হলো জুলাই সনদ। যেটা নাকি কিছুদিন আগে জাতীয় সংসদের সামনে বিএনপিসহ সবাই মিলে স্বাক্ষর করেছে।

আর এই সনদ কিভাবে বাস্তবায়ন করা যাবে তার সুপারিশ গত মঙ্গলবার জমা দেওয়া হয়েছে। এটা দেখার পরেই বিএনপি তারা খুব দুঃখিত হয়েছে, উত্তেজিত হয়েছে; বলেছে, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026