হঠাৎ বিশ্ব মিডিয়ায় আওয়ামী লীগ সুনামি : রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘প্রায় প্রতিদিনই বাংলাদেশের ভেতরে এবং বাইরে অতি আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটছে। নানা রকম গুজব, ভয়ভীতি, আতঙ্ক, অনিশ্চয়তা এবং এমন কতগুলো সমস্যা যা এই বাংলাদেশে কখনো হয়নি, সেগুলো ঘটে যাচ্ছে অহরহ।’


নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে এখন কোনো রাজনৈতিক দলের সম্পর্ক থাকার কথা নয়। এত বড় একটা গণঅভ্যুত্থান, এত বড় একটা বিপ্লবের পরে যে সরকারের পতন হলো, সেই সরকার নিয়ে, সেই সরকারপ্রধান নিয়ে কেন আতঙ্ক থাকবে? কেন তাদেরকে নিয়ে কথা বলতে হবে এবং রাজনীতিতে কেন বারবার তাদের প্রসঙ্গ আসবে? ইতিবাচক আসুক, নেতিবাচক আসুক, আলোচনায় কেন আওয়ামী লীগে আসবে? এটা হলো আমাদের দেশের রাজনীতির অষ্টম আশ্চর্য, যেটা অতীতে কখনো ঘটেনি।

রনি বলেন, শেখ হাসিনা চলে যাওয়ার ১৫ দিনের মধ্যেই দেখা গেল, নানা রকম কথাবার্তা বাড়তে বাড়তে এখন এমন একটা জায়গায় চলে এসেছে, যেটি রীতিমতো একটি ভয়ঙ্কর পরিণতির দিকে এগুচ্ছে। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে, রাষ্ট্রশক্তি যখন কোন কিছুকে নিষিদ্ধ করে এবং জনগণ যখন অন্তর থেকে পুরো জিনিসগুলো মুছে দেয়, তখন মিডিয়াগুলোও ওটাকে অ্যাভয়েড করে।’

‘কিন্তু পশ্চিমা দুনিয়া বাংলাদেশের মতো নয়। পশ্চিমা দুনিয়ায় যে মিডিয়া তারা এতটা স্বাধীন, এতটা সার্বভৌম যে সরকারকে অনেক সময় তারা উৎখাত করে ফেলে।

সরকার কখনো মিডিয়ার উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। বরং মিডিয়া সরকারের উপরে সবকিছু চাপিয়ে দেয়। তো সেই আন্তর্জাতিক মিডিয়াতে একেবারে রাতারাতি শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হলো এবং একই দিনে।’

রনি বলেন, ‘এএফপি ফ্রান্সের বিখ্যাত মিডিয়া, ইন্ডিপেনডেন্ট ইংল্যান্ডের প্রথম শ্রেণীর গণমাধ্যম, এপি আমেরিকার গণমাধ্যম, রয়টার্স ব্রিটেনের বিখ্যাত সংবাদমাধ্যম।

এর বাইরে ফ্রান্সের আরো কয়েকটি পত্রিকা এএফপির বরাতে খবর প্রকাশ করেছে এবং ভারতের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা হিন্দুস্থান টাইমস শেখ হাসিনার বক্তব্য নিয়ে যে ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে, তা রীতিমতো পশ্চিমাদেরকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে।’

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026