২ মাস পর পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনে বাড়লো গতি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই মাস পর সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি বেড়েছে। গত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) এক্সচেঞ্জটিতে সূচক কমার পাশাপাশি অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হলেও সাপ্তাহিক লেনদেন বেড়েছে প্রায় ৭ শতাংশ। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন আরও প্রায় ৬ হাজার কোটি টাকা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে গত ৪ সেপ্টেম্বর সমাপ্ত সপ্তাহে (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা, যা তার আগের সপ্তাহের ৫ হাজার ৭২৯ কোটি ৫৬ লাখ টাকার চেয়ে ১৩ দশমিক ৩০ শতাংশ বেশি। এরপর এক্সচেঞ্জটির লেনদেন পরিমাণ কমতে থাকে। পরের সপ্তাহে (৭ থেকে ১১ সেপ্টেম্বর) লেনদেন হয়েছিল ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকা, তার পরের সপ্তাহে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) হয়েছিল ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকা, পরের সপ্তাহে (২১ থেকে ২৫ সেপ্টেম্বর) হয়েছিল ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা এবং শারদীয় দুর্গাপূজায় দুইদিন বন্ধ থাকা সপ্তাহে (২৮ থেকে ৩০ সেপ্টেম্বর) এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকা।

এছাড়া পরের সপ্তাহের পাঁচ কার্যদিবসে (৫-৯ অক্টোবর) ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকা, যা গড় হিসেবে আগের সপ্তাহের ৩ কার্যদিবসের চেয়ে কম ছিল। পরে সপ্তাহে (১২ থেকে ১৬ অক্টোবর) লেনদেন আরও কমে ২ হাজার ৬১১ কোটি ১২ লাখ টাকা হয়েছে। পরের সপ্তাহে (১৯ থেকে ২৩ অক্টোবর) লেনদেন ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ কমে হয়েছিল ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকা। তবে সদ্য সমাপ্ত (২৬ থেকে ৩০ অক্টোবর) ডিএসইর লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৪৮ কোটি ১৫ লাখ টাকা বা প্রায় ৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকা হয়েছে।

এদিকে সাপ্তাহিক বাজার দর চিত্রে দেখা গেছে, সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টি কোম্পানির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে গত সপ্তাহে ডিএসইর সবগুলো সূচক কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ১২২ পয়েন্টে অবস্থান নিয়েছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচকে পতন হওয়ার পরও ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। এক্সচেঞ্জটিতে প্রতি কার্যদিবসে গড় লেনদেন ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতি কার্যদিবসে যা হয়েছিল ৪২৭ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসেবে সপ্তাহে ব্যবধানে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন বেড়েছে ২৯ কোটি ৬৩ লাখ টাকা বা ৬ দশমিক ৯৩ শতাংশ।

তবে সপ্তাহে ব্যবধানে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৭৯৬ কোটি টাকা বা দশমিক ৮২ শতাংশ। গত বৃহস্পতিবার শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা। আগের সপ্তাহ শেষে যা ছিল ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা। অন্যদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে শূন্য দশমিক ৮৮ শতাংশ এবং শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৬ পয়েন্টে ও ৮ হাজার ৮১৩ পয়েন্টে।


এছাড়া সিএসআই সূচকটি শূন্য দশমিক ৯৮ শতাংশ কমে ৮৯৯ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩৭ শতাংশ কমে ১ হাজার ৯০ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসই-৩০ সূচকটি শূন্য দশমিক ৬০ শতাংশ কমে ১২ হাজার ৬৫১ পয়েন্টে নেমেছে। সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ২৪ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৬৭ কোটি ৬০ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ৩০ কোটি ৬৪ লাখ টাকা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান Feb 05, 2026
img
টিআরপি তালিকায় যুগ্ম শীর্ষে পরশুরাম ও পরিণীতা Feb 05, 2026
img
পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দিয়েছেন ইমরান খাজাকে Feb 05, 2026
img
সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও বাস্তব পরিস্থিতি সাংঘর্ষিক: গোলাম পরওয়ার Feb 05, 2026
img
আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে : আমীর খসরু Feb 05, 2026
img
উটকে দেয়া হবে পাসপোর্ট Feb 05, 2026
img
রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি Feb 05, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 05, 2026
বিয়ে হোক আস্থায়, সম্পর্ক হোক সম্মানে Feb 05, 2026
img
আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
ফেডারেশনের ব্যর্থতায় এশিয়ান মঞ্চে যাওয়া হল না বাংলাদেশ সাইক্লিস্টদের Feb 05, 2026
img
গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষায় ভোটাধিকার প্রয়োগ করুন : জোনায়েদ সাকি Feb 05, 2026
img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026