দেশে আওয়ামী লীগের লোকজন যেন দ্বিতীয় শ্রেণির নাগরিক : মাসুদ কামাল

জাতিকে বিভক্তি করা নিয়ে কথার একপর্যায়ে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, দেশে আওয়ামী লীগের লোকজনকে যেন দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে। সেকেন্ড ক্লাস সিটিজেন। তুমি আওয়ামী লীগকে সমর্থন করতে, অতএব তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন থাকো। তুমি কোনো কথা বলতে পারবে না।

তোমার মতামতের কোনো মূল্য নাই। তুমি কেউ না দেশে। এই যে কাজটা আওয়ামী লীগ করেছিল বিএনপি এবং জামায়াতের সঙ্গে, ঠিক সেই একই কাজ, তার চেয়েও দ্রুতবেগে, তার চেয়েও প্রবলভাবে এই সরকার করা শুরু করল অথবা এই সরকার নিজেরা করল না, অন্যরা করল, এ সরকার তাদের প্রশ্রয় দিল। এই সরকার করতে বলল, করার মতো অনুকূল পরিবেশ তৈরি করল। দেশটা আবার দুই ভাগ হয়ে গেল।

শনিবার (১ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

আলোচনার শুরুতে মাসুদ কামাল বলেন, আমরা আতঙ্কিত বোধ করছি একটা কথা ভেবে যে কথাটা আমরা শুরু থেকে বলতাম এবং বিগত সরকারের আমলেও বলেছি বহুবার। সেটা হলো- আমরা কি জাতিটাকে বিভক্ত করতে চাই? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমি বহুবার বলেছি। আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিটাকে বিভক্ত করছিল। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী দল, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী দল, এদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না, জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন- এ ধরনের নানা কথা আমাদেরকে শুনতে হয়েছে। ফলটা কী হয়েছে? ফলটা হলো জাতিটাকে দু-ভাগ করে দেওয়ার একটা প্রচেষ্টা। যে দেশ আমরা চালাব, আমরাই থাকব, তোমরা থাকবেই না, তোমাদের দৌড়ের উপর রাখব।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আগস্টে আমরা কী ভেবেছিলাম? আমরা ভেবেছিলাম, এবার বুঝি জাতিটা ঐক্যবদ্ধ হবে এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একজন অরাজনৈতিক ব্যক্তিকে আনা হয়েছিল, যিনি আওয়ামী লীগ-বিএনপি কোনো দলই করেন না। তিনি হলেন ড. ইউনূস। দেশে তার একটা পজিটিভ ইমেজ ছিল। আমরা ভেবেছিলাম, উনি বিভিন্ন দলমত নির্বিশেষে সমস্ত লোকদেরকে এনে যোগ্য লোকদের একত্রিত করে একটা সরকার গঠন করবেন এবং সেই সরকার একটা নির্দিষ্ট সময় পরে দেশে একটা নির্বাচন দেবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং এর মাঝে উনি কিছু কিছু কাজ করবেন, যে কাজগুলো, যে সমস্ত নিয়ম কানুন, যে সমস্ত রীতি থাকলে একটা মানুষের পক্ষে অথবা সরকার প্রধানের পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠা সহজ হয়, সে ধরনের সিস্টেমগুলো উনি চেঞ্জ করবেন। এই তো ছিল প্রত্যাশা। যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল- সেটা এখন আমাদের হতাশায় পরিণত হয়েছে। আমরা দেখছি, ঐক্যের নামে এখন আরেকটা অনৈক্য তৈরি করা হয়েছে। 

তিনি আরো বলেন, প্রথমত বিভক্ত করা হয়েছে। আওয়ামী লীগের লোকজনকে যেন দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে। সেকেন্ড ক্লাস সিটিজেন। তুমি আওয়ামী লীগকে সমর্থন করতে, অতএব তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন থাকো। তুমি কোনো কথা বলতে পারবে না। তোমার মতামতের কোনো মূল্য নাই। তুমি কেউ না দেশে। এই যে কাজটা আওয়ামী লীগ করেছিল বিএনপি এবং জামায়াতের সঙ্গে, ঠিক সেই একই কাজ, তার চেয়েও দ্রুতবেগে, তার চেয়েও প্রবলভাবে এই সরকার করা শুরু করল অথবা এই সরকার নিজেরা করল না, অন্যরা করল, এ সরকার তাদের প্রশ্রয় দিল। এই সরকার করতে বলল, করার মতো অনুকূল পরিবেশ তৈরি করল। দেশটা আবার দুই ভাগ হয়ে গেল। এখন এক ভাগে যারা আছেন, তাদের মধ্যেও আবার এখন আরেকটা দ্বিধা-বিভক্তি তৈরি হলো। এই জুলাই সনদকে কেন্দ্র করে। এই গণভোটকে কেন্দ্র করে।

ইউটি

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026