নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল থেকে আটক ৫ ছাত্রলীগকর্মী

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে পাঁচ ছাত্রলীগকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগকর্মী মশাল হাতে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেয় এবং সংক্ষিপ্ত সমাবেশের চেষ্টা করে।

বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবদলের নেতাকর্মীদের নিয়ে মিছিলটি প্রতিহত করেন। এ সময় যুবদল নেতাকর্মীরা মিছিল থেকে ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবির (১৫) নামের পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

খবর পেয়ে ফতুল্লা থানার টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যান জব্দ করে।

এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের থানায় আনা হয়েছে এবং আইনি ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়– তারা সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026
img
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ: নিরাপত্তা উপদেষ্টা Feb 02, 2026
img
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম Feb 02, 2026
তারেক রহমানকে নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 02, 2026
জাঁকজমক নয়, শান্তিপূর্ণ বিয়ে উদয়পুরে Feb 02, 2026
img
হালকা সাজে নান্দনিক লুকে নজর কাড়লেন সাবিলা Feb 02, 2026
img
‘চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমান Feb 02, 2026
img
তারা বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বিকেলেও স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা Feb 02, 2026
img
আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026
img
টানা তিন দফায় দেশের বাজারে কমলো রুপার দাম! Feb 02, 2026
img
‘বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে’ Feb 02, 2026
img
মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট Feb 02, 2026
img
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ Feb 02, 2026
img
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ Feb 02, 2026
img
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ : প্রধান উপদেষ্টা Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’ Feb 02, 2026