বগুড়ায় যুবদল নেতা হত্যার ৪ দিন পর মামলা, আসামি ২৫

বগুড়া শহরের সেউজগাড়িতে রেন্ট-এ-কার ব্যবসায়ী ও যুবদল নেতা হাবিবুর রহমান খোকন হত্যার ঘটনায় চারদিন পর মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী ফারজানা আক্তার শুক্রবার রাতে সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে মোট ২৫ জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে ১৭ জনের নাম উল্লেখ থাকলেও বাকি আটজনকে অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির। তিনি জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ অক্টোবর) রাতে খোকন তার বন্ধু বাঁধনকে নিয়ে মোটরসাইকেলে করে সাবেক ছাত্রদল নেতা পাভেলকে দেখতে সেউজগাড়ী পালপাড়া এলাকায় যান। সেখানে পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে খোকন গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পুলিশ ও স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

নিহত হাবিবুর রহমান খোকন মালতিনগর দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত রেন্ট-এ-কার ব্যবসায়ী এবং বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় কর্মী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, খোকন হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

টিএম/টিকে

Share this news on:

সর্বশেষ

img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026
img
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ: নিরাপত্তা উপদেষ্টা Feb 02, 2026
img
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম Feb 02, 2026
তারেক রহমানকে নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 02, 2026
জাঁকজমক নয়, শান্তিপূর্ণ বিয়ে উদয়পুরে Feb 02, 2026
img
হালকা সাজে নান্দনিক লুকে নজর কাড়লেন সাবিলা Feb 02, 2026
img
‘চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমান Feb 02, 2026
img
তারা বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বিকেলেও স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা Feb 02, 2026
img
আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026
img
টানা তিন দফায় দেশের বাজারে কমলো রুপার দাম! Feb 02, 2026
img
‘বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে’ Feb 02, 2026
img
মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট Feb 02, 2026
img
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ Feb 02, 2026
img
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ Feb 02, 2026
img
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ : প্রধান উপদেষ্টা Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’ Feb 02, 2026