ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১৮ জনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার ভোরের দিকে রাজ্যের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

রাজ্য পুলিশ বলেছে, রাজস্থানের ভারত মালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে বাসের ধাক্কায় হতাহতের ওই ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতাহত যাত্রীদের সবাই জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। তারা বিকানার এলাকার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে আঘাত করেছে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন, ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সৃষ্টিকর্তা নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।

গত মাসে রাজস্থানের জয়সালমেরে একটি স্লিপার বাসে অগ্নিকাণ্ডে অন্তত ২৬ জন পুড়ে মারা যান। বাসের এয়ারকন্ডিশনের শর্ট সার্কিট থেকে ওই দুর্ঘটনা ঘটেছিল। বাসটিতে জরুরি নির্গমনের কোনও পথ ছিল না।

গত মাসের শেষদিকে উত্তরপ্রদেশের পিলিভীত থেকে আসা ৫০ জন শ্রমিকবাহী একটি বেসরকারি বাস রাজস্থানের মনোহারপুর এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে আগুন ধরে যায়। এতে দুজন নিহত ও দশজন আহত হন।

সূত্র: এনডিটিভি

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026