রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান নিয়মিতই পরিবর্তন করছে : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, জুলাই সনদ নিয়ে এখনো নানা রকমের কথাবার্তা আছে। এর বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে? গণভোট আগে হবে না পরে হবে? রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান প্রায় নিয়মিতই পরিবর্তন করছে। এনসিপি এখন বলছে যে, গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের দিনও হতে পারে যেমনটা বিএনপি বলছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, এনসিপির শাপলা প্রতীকের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে যে, শাপলা কলি প্রতীক তারা প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। একটি দলের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিতে পারে? এতে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা সেটা ক্ষুন্ন হয়। যদিও এনসিপি এখনো তাতেও সন্তুষ্ট নয়। তাদের শাপলা প্রতীকই চাই।

জিল্লুর বলেন, আমরা যে নির্বাচন চাই একটা অবাধ-সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ— সেই নির্বাচন এখনকার বাস্তবতায় হচ্ছে না।

হচ্ছে না বলেই এটা নিয়ে প্রশ্ন থাকবে। কিন্তু সেইরকম একটা নির্বাচন করতে পারলেও জনগণের যে ক্ষমতায়ন এবং জনগণের যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেটা জনগণকে পুরোপুরি দেওয়া যেত।

জিল্লুর আরো বলেন, জনগণ যাকে যাকে প্রত্যাখ্যান করার ঠিকই করবে। কারণ নির্বাচনটা যদি অবাদ সুষ্ট হয় এতে ভয় পাওয়ার আশঙ্কাগুলো অনেকখানি দূর হয়ে যাবে। বাংলাদেশের জনগণ এতটা অবিবেচক নয়। তারা যখন সুযোগ পেয়েছে সঠিক রায় দিয়েছে। তারা যখন সুযোগ পেয়েছে রাস্তায় ঠিকই নেমেছে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026