প্রধান ইস্যু এখন জুলাই সনদ বাস্তবায়ন : জাহেদ উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, প্রধান ইস্যু এখন জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের সময় ও পদ্ধতি ও নোট অফ ডিসেন্টসহ অন্যান্য বিষয়। এই ধরনের সমঝোতা ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসব কথা বলেন তিনি। তিনি বলেন, প্রতীক সংক্রান্ত ইস্যুতে আগে এনসিপি ও ইসির মধ্যে কিছু সংঘাত দেখা দিয়েছিল।

এনসিপি কিছু দিন ধরে ইসির প্রতি নেতিবাচক মনোভাব রাখছিল। সম্প্রতি আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়ার সঙ্গে ইশরাক হোসেনের বিবাদ ও ঢাকার দক্ষিণ মেয়রের ঘোষণা এই সংঘাতকে আরো বাড়িয়ে দিয়েছিল। সেই সময় এনসিপির অনেকে আসিফ মাহমুদ সজীবের পাশে দাঁড়ান এবং ইসির কাছে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিলেন।

তিনি আরো বলেন, শাপলাকলি প্রতীক নিয়ে এনসিপি চমৎকার একটা পলিটিক্যাল ম্যাচিউরিটি দেখিয়েছে।

বাংলাদেশে নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব সরকার নিয়ন্ত্রণ করলেও, সংবিধানের ১২ ও ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের (ইসি) একটি স্বাধীন ক্ষমতা রয়েছে। আর সংসদ নির্বাচন ও দল নিবন্ধন সংক্রান্ত বিষয়গুলো ‘আরপিও’ আইনের আওতাধীন, যেখানে ইসিকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। তাই ইসি যদি শাপলা প্রতীক দাবি সহজে মেনে নিত, তাহলে অন্য রাজনৈতিক দলগুলোও দাবি তুলতে পারত যে ইসি একটি নতুন দলের চাপে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এতে ইসির নিরপেক্ষতা ও কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা ছিল।

তিনি বলেন, বিষয়টি মূলত আইনি বা আইনগত সমস্যা নয়, বরং রাজনৈতিক ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংকট তৈরি হয়েছিল। ইসি যদি এনসিপির চাপে নতি স্বীকার করে তাদের পছন্দের প্রতীক তালিকায় যুক্ত করত, তাহলে ইসির কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠত। কারণ, শাপলা প্রতীকটি আগে থেকে নিবন্ধিত প্রতীক তালিকায় ছিল না।

তিনি আরো বলেন, রাজনীতিতে সংঘাত বা সংকট যতটা সম্ভব এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এই সিদ্ধান্তের মাধ্যমে উভয় পক্ষই মুখরক্ষা করতে পেরেছে যা একধরনের সফল সমঝোতার উদাহরণ।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026