নির্বাচনকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। পত্রিকায় খবর বেরিয়েছে, এখন ঐকমত্য কমিশনের যে রিপোর্ট বা জুলাই সনদ বাস্তবায়নের জন্য আরেকটা কমিশন হবে। আবার সেই কমিশনের প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস, ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রীয়াজ। যেখানে কয়েক মাস পরে একটা নির্বাচন হওয়ার কথা। সনদ বাস্তবায়ন করার কথা নতুন সরকারের। 

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, গণতন্ত্রগামী যে শক্তিগুলো মনে করছেন নির্বাচনটা হবে এবং হয়ে যাওয়া উচিত ব্যাপারটা অত সহজ এবং সরল নয়। আমি চাই দ্রুত একটা নির্বাচন হোক এবং একটা ভালো নির্বাচন হোক। যেই নির্বাচন নিয়ে মোটা দাগে কোনো প্রশ্ন তোলা যাবে না। যেমন ২০০৮-এর নির্বাচন, সেটাও একটা বড় রকমের প্রশ্নবিদ্ধ। যথেষ্ট সংশয় আছে, সে নির্বাচনে কী হয়েছিল। সে রকম নির্বাচন না হওয়া ভালো।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, ঐক্যে আসতে হবে তুলে ধরে জিল্লুর বলেন, ঐকমত্য কমিশন কয়েক মাস আলোচনা করে রাষ্ট্রের অর্থ খরচ করে ঐক্যে আনতে পারেনি। এখন যখন বিরোধটা চূড়ান্ত পর্যায়ে, সেটাকে এক সপ্তাহের মধ্যে আশা করছেন?

জিল্লুর আরো বলেন, সরকারপ্রধান বলেছিলেন পুলিশ দরকার নেই। আমরা আমরাই নির্বাচন করব। আপনারা বসে একটা ঐকমত্যে চলে আসেন। করতে পারলে ভালো, কিন্তু ৫৪ বছরের ইতিহাস এ রকম কোনো নজির আমাদের সামনে হাজির করেনি।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026