জাতীয়-আন্তর্জাতিক দিবসের সংশোধিত তালিকা প্রকাশিত

বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস বা উৎসবগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন বা পালনের নতুন তালিকা প্রকাশ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপন সম্প্রতি প্রকাশিত হয়েছে। জাতীয় দিবস ছাড়া সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে। তবে রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত আকারে সেমিনার/সিম্পোজিয়াম আয়োজন করা যাবে।

কর্মদিবসে সমাবেশ/শোভাযাত্রা পরিহার করা হবে।

পরিপত্রে বলা হয়, কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে অনুষ্ঠানসূচি সাধারণভাবে তিন দিনের মধ্যে সীমিত থাকবে। সরকারিভাবে গৃহীত কোনো কর্মসূচি যাতে অফিসের কর্মকাণ্ডে ব্যাঘাত না ঘটায়, তা নিশ্চিত করতে হবে এবং আলোচনা বা সাংস্কৃতিক অনুষ্ঠানাদি ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে।

জাতীয় পর্যায়ে যে যে দিবস বা উৎসবগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন বা পালন করা হবে-

১. শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ২১ ফেব্রুয়ারি।
২. জাতীয় বিমা দিবস: ১ মার্চ।
৩. গণহত্যা দিবস: ২৫ মার্চ।
৪. স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ।
৫. মে দিবস: ১ মে।
৬. বৌদ্ধ পূর্ণিমা: মে মাসে
৭. জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ৫ আগস্ট।
৮. বিজয় দিবস: ১৬ ডিসেম্বর।
৯. বড়দিন: ২৫ ডিসেম্বর।
১০. বাংলা নববর্ষ: ১ বৈশাখ।
১১. রবীন্দ্রজয়ন্তী: ২৫ বৈশাখ।
১২. নজরুলজয়ন্তী: ১১ জ্যৈষ্ঠ।
১৩. ঈদুল ফিতর: ১ শাওয়াল।
১৪. ঈদুল আজহা: ১০ জিলহজ।
১৫. ঈদে মিলাদুন্নবী (সা.): ১২ রবিউল আওয়াল।
১৬. দুর্গাপূজা: পঞ্জিকা অনুযায়ী।

যে দিবস উল্লেখযোগ্য কলেবরে পালন করা যেতে পারে- যেসব দিবস ঐতিহ্যগতভাবে পালন করা হয়ে থাকে অথবা বর্তমান সময়ে দেশের পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সামাজিকভাবে উদ্বুদ্ধকরণের জন্য বিশেষ সহায়ক, সেসব দিবস উল্লেখযোগ্য কলেবরে পালন করা যেতে পারে। উপদেষ্টারা এসব অনুষ্ঠানে সম্পৃক্ত থাকবেন এবং এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনায় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হবে। এ পর্যায়ের অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারি উৎস হতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা যেতে পারে। এ ধরনের দিবসগুলো নিচে দেওয়া হলো-

১. জাতীয় সমাজসেবা দিবস: ২ জানুয়ারি।
২. জাতীয় টিকা দিবস: বছরের শুরুতে নির্ধারণযোগ্য।
৩. জাতীয় গ্রন্থাগার দিবস: ৫ ফেব্রুয়ারি।
৪. জাতীয় স্থানীয় সরকার দিবস: ২৫ ফেব্রুয়ারি।
৫. জাতীয় ভোটার দিবস: ২ মার্চ।
৬. জাতীয় পাট দিবস: ৬ মার্চ।
৭. বিশ্ব আবহাওয়া দিবস: ২৩ মার্চ।
৮. জাতীয় চলচ্চিত্র দিবস: ৩ এপ্রিল।
৯. আন্তর্জাতিক ক্রীড়া দিবস ও জাতীয় ক্রীড়া দিবস: ৬ এপ্রিল।
১০. বিশ্ব স্বাস্থ্য দিবস: ৭ এপ্রিল।
১১. মুজিবনগর দিবস: ১৭ এপ্রিল।
১২. নিরাপদ মাতৃত্ব দিবস: ২৮ মে।
১৩. জাতীয় চা দিবস: ৪ জুন।
১৪. বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন।
১৫. মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস: ২৬ জুন।
১৬. বিশ্ব জনসংখ্যা দিবস: ১১ জুলাই।
১৭. জুলাই শহীদ দিবস: ১৬ জুলাই।
১৮. জাতীয় পাবলিক সার্ভিস দিবস: ২৩ জুলাই।
১৯. জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস: ৯ আগস্ট।
২০. আন্তর্জাতিক যুব দিবস এবং জাতীয় যুব দিবস: ১২ আগস্ট।
২১. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: ৮ সেপ্টেম্বর।
২২. বিশ্ব পর্যটন দিবস: ২৭ সেপ্টেম্বর।
২৩. বিশ্ব নৌ দিবস: সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ।
২৪. জাতীয় উত্পাদনশীলতা দিবস: ২ অক্টোবর।
২৫. বিশ্ব শিক্ষক দিবস: ৫ অক্টোবর।
২৬. শিশু অধিকার দিবস: অক্টোবর মাসের প্রথম সোমবার।
২৭. আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস: ১৩ অক্টোবর।
২৮. বিশ্ব খাদ্য দিবস: ১৬ অক্টোবর।
২৯. জাতীয় পরিসংখ্যান দিবস : ২০ অক্টোবর।
(প্রতি পাঁচ বছর অন্তর বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস একসঙ্গে উদ্‌যাপিত হবে)
৩০. জাতীয় নিরাপদ সড়ক দিবস: ২২ অক্টোবর।
৩১. জাতীয় সমবায় দিবস: নভেম্বর মাসের প্রথম শনিবার।
৩২. বিশ্ব এইডস দিবস: ১ ডিসেম্বর।
৩৩. আন্তর্জাতিক ও প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস: ৩ ডিসেম্বর।
৩৪. জাতীয় বস্ত্র দিবস: ৪ ডিসেম্বর।
৩৫. আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস: ৯ ডিসেম্বর।
৩৬. বেগম রোকেয়া দিবস: ৯ ডিসেম্বর।
৩৭. আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস: ১৮ ডিসেম্বর।

যে প্রতীকী দিবস সীমিত কলেবরে পালন করা যেতে পারে- বিশেষ বিশেষ খাতের প্রতীকী দিবসগুলো সীমিত কলেবরে পালন করা হবে। উপদেষ্টারা এসব দিবসের অনুষ্ঠানে উপস্থিতির বিষয় বিবেচনা করবেন। উন্নয়ন খাত হতে এসব দিবস পালনের জন্য কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হবে না। এ ধরনের দিবসগুলো নিচে দেওয়া হল-

১. বার্ষিক প্রশিক্ষণ দিবস: ২৩ জানুয়ারি।
২. জাতীয় নিরাপদ খাদ্য দিবস: ২ ফেব্রুয়ারি।
৩. জাতীয় ক্যানসার দিবস: ৪ ফেব্রুয়ারি।
৪. জাতীয় শহীদ সেনা দিবস: ২৫ ফেব্রুয়ারি।
৫. আন্তর্জাতিক নারী অধিকার ও আন্তর্জাতিক শান্তি দিবস: ৮ মার্চ।
৬. জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস: ১০ মার্চ।
৭. বিশ্ব পানি দিবস: ২২ মার্চ।
৮. বিশ্ব যক্ষ্মা দিবস: ২৪ মার্চ।
৯. বিশ্ব অটিজম সচেতনতা দিবস: ২ এপ্রিল।
১০. বিশ্ব মেধা সম্পদ দিবস: ২৬ এপ্রিল।
১১. জাতীয় আইনগত সহায়তা দিবস: ২৮ এপ্রিল।
১২. জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস: ২৮ এপ্রিল।
১৩. বিশ্ব প্রেস ফ্রিডম দিবস: ৩ মে।
১৪. আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস: ৮ মে।
১৫. বিশ্ব টেলিযোগাযোগ দিবস: ১৫ মে।
১৬. বিশ্ব তামাকমুক্ত দিবস: ৩১ মে।
১৭. বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস: ৯ জুন।
১৮. বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস: ১৭ জুন।
১৯. আন্তর্জাতিক সমবায় দিবস: জুলাই মাসের প্রথম শনিবার।
২০. আন্তর্জাতিক ওজোন সংরক্ষণ দিবস: ১৬ সেপ্টেম্বর।
২১. বিশ্ব হার্ট দিবস: সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার।
২২. আন্তর্জাতিক প্রবীণ দিবস: ১ অক্টোবর।
২৩. বিশ্ব বসতি দিবস: অক্টোবর মাসের প্রথম সোমবার।
২৪. জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস: ৬ অক্টোবর।
২৫. বিশ্ব ডাক দিবস: ৯ অক্টোবর।
২৬. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: ১০ অক্টোবর।
২৭. বিশ্ব সাদা ছড়ি দিবস: ১৫ অক্টোবর।
২৮. জাতিসংঘ দিবস: ২০ অক্টোবর।
২৯. জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস: ২ নভেম্বর।
৩০. বিশ্ব ডায়াবেটিক দিবস: ১৪ নভেম্বর।
৩১. প্যালেস্টাইনি জনগণের প্রতি আন্তর্জাতিক সহমর্মিতা দিবস: ২৯ নভেম্বর।
৩২. বিশ্ব মানবাধিকার দিবস: ১০ ডিসেম্বর।
৩৩. জাতীয় জীববৈচিত্র্য দিবস: ২৯ ডিসেম্বর।


আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026
img
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড: জামায়াত আমির Feb 05, 2026
img

রাশেদ প্রধান

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন Feb 05, 2026
img
দাম কমতে যাচ্ছে এলপিজির Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে : ইসি সচিব Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে অসুস্থতার ধাক্কা কিউইদের শিবিরে Feb 05, 2026
img
বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতার প্রতিক্রিয়া Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় ডিভাইস হ্যাকিং ম্যালওয়ার শনাক্ত যেভাবে Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026