আরপিও সংশোধনী বিএনপির জাতীয় সরকার গঠনে বাধা হবে : মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আরপিও সংশোধনের যে নতুন অধ্যাদেশ জারি হয়েছে, মানে নির্বাচন কমিশন যে সংশোধনের প্রস্তাবনা করেছিল এবং যেটা গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদে পাস হয়েছিল, খসড়াটা নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল, সেটা নিয়ে বিএনপি আপত্তি করেছিল। বিএনপির আপত্তির কারণ আছে। বিএনপি বলেছিল, ওখানে যে একটা পয়েন্ট ছিল, যেটা বিএনপির নির্বাচনি যে স্ট্র্যাটেজি, তার সঙ্গে একটু সংঘাতপূর্ণ ছিল। স্ট্র্যাটেজিটা কী? বিএনপি অনেকদিন ধরে বলেছিল, যদি তারা আগামীতে সরকারে যায়, তাহলে তারা একটি জাতীয় সরকার গঠন করবে।

এখন জাতীয় সরকারটা কী? বিএনপি বলেছিল যে, তাদের সঙ্গে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে, যারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে, তাদেরকে নিয়েই, তাদের প্রতিনিধিদের নিয়েই উনারা একটি সরকার গঠন করবেন।

যদি কেউ কম আসনও পায়, একদম কম, তবুও তাদের সরকারের অংশ তারা করতে চায়। এ ধরনের একটা চিন্তা তাদের মধ্যে ছিল এবং তারা যখন ৩১ দফা করে, সেটাও তারা একা একা করেনি। সেখানে তারা শরিক দল যারা আছে, তাদের মতামত নিয়েই ৩১ দফা দিয়েছিল।

আজকে থেকে দু-তিন বছর আগের ঘটনা। বিএনপির সদিচ্ছাকে অনেকে ওয়েলকাম করেছিল এবং আমার নিজেরও মনে হয়েছিল এটা হওয়াটা ভালো। কারণ একভাবে একদল হয়ে গেলে এটা কেমন! যদি আরো দুই-একটি ছোট দলের বড় নেতা, তারা ভালো ভূমিকা রাখেন, ভালোভাবে পরামর্শ দিতে পারেন, তারা যদি থাকেন সরকারে, তাহলে ভালো, আমি এতে কোনো মন্দ দেখি না। কিন্তু আরপিওর যে সংশোধনীটা অনুমোদিত হলো এবং যেটা অধ্যাদেশ আকারে ইতোমধ্যে গ্যাজেট হয়ে গেছে, সেখানে এমন কিছু জিনিস আছে যেটা না কি বিএনপির ওই প্রত্যাশার ক্ষেত্রে একটু হলেও বাধার সৃষ্টি করবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

মাসুদ কামাল বলেন, মূল যে সমস্যাটা, যেটা নিয়ে বিএনপি নিজেও আপত্তি জানিয়েছিল, সেটা হলো যখন তারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে, তখন জোটের যারা প্রার্থী হবেন, তারা নিজের দলের প্রতীক নিতে পারেন অথবা এই জোটের অন্য কারো প্রতীক নিতে পারেন। কারণ বিএনপি প্রধান দল এবং বিএনপির ভোট ব্যাংকটা বড়, যদি ধানের শীষ তারা নেয়, অনেকে হয়ত প্রার্থীকে চিনে না, কিন্তু প্রতীকটাকে চিনে, তারা হয়ত ধানের শীষ দেখে সেই প্রার্থীকে যিনি বিএনপি করেন না, কিন্তু অন্য দলের লোক, কিন্তু বিএনপির সঙ্গে শরিক হিসেবে আছেন, ধানের শীষ দেখলে হয়ত তারা ওই লোকটাকে ভোটটা দিতে পারে।

কিন্তু যদি ধানের শীষ যদি তাকে দেওয়া সম্ভব না হয়, তাহলে বাস্তবতাটা কী আমি উদাহরণ দিয়ে বলি। আমরা দেখেছি, কালকে যে ২৩৭ জনের একটি তালিকা প্রকাশ করেছে বিএনপি, সেখানে ৬৩টি আসন তারা ঘোষণা করেনি, ফাঁকা রেখেছিল।

কেন ফাঁকা রেখেছিল? কালকে আমি বলেছিলাম যে এর মধ্যে অনেকগুলো আছে, এগুলো না কি বিএনপি তার শরিকদের ছাড় দিতে চায়। এরকম অনেক অনেক লিডার আছে, যারা না কি বড় বড় লিডার, কিন্তু দল অতটা বড় নয়, তারা বিএনপির সঙ্গে আছে, যেমন ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, মাহমুদুর রহমান মান্না, নুরুল হক নুরু, রাশেদ খান, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি- এরা সবাই মোটামুটি পরিচিত। এরা সবাই বিএনপির এই জোটের সঙ্গে আছে এবং তারা একত্রে আন্দোলন করছে। আন্দোলনের পরিকল্পনা করেছে এবং তারা একত্রে নির্বাচনও করতে চায়।

এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে যদি বিএনপি ছাড় দেয়, তাহলে কী হবে? এখন যে নতুন আইনটা হলো, এই আইনের ফলে কী হবে? তারা কেউ ধানের শীর্ষ প্রতীকটি নিয়ে নির্বাচন করতে পারবে না।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026