রাজনীতির গতি প্রকৃতি প্রতিদিনই পরিবর্তন হচ্ছে : গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, জাতীয় নির্বাচনের পরিবর্তে নভেম্বর মাসে গণভোট নিয়ে জামায়াত ও এনসিপি যেভাবে কথাবার্তা বলছে তাতে করে নির্বাচনের প্রসঙ্গ নিয়ে নতুন বিতর্ক তৈরী হয়েছে। রাজনীতির গতি প্রকৃতি প্রতিদিনই পরিবর্তন হচ্ছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা বলেন, রাজনীতির মধ্যে যে সকল ঘটনা প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং পর্দার আড়ালে যেসব নিত্য নতুন ঘটনা ঘটছে তা বলাও যাচ্ছে না প্রকাশও করা যাচ্ছে না।

প্রতিদিনই অসংখ্য অশনি সংকেত তৈরি হচ্ছে আমাদের জনজীবনে। যারা রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন তারাও ভীত সন্ত্রস্ত। যারা রাজনীতির সুযোগ সন্ধানে ছিলেন না, রাজনীতি নিয়ে মাথাও ঘামান না কিন্তু আজকের এই পরিস্থিতিতে তারাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য, গৃহ শান্তি, সামাজিক সংহতি, আইনশৃঙ্খলার অবনতি থেকে শুরু করে বেকার সমস্যা ত্রাস আকারে সারা বাংলাদেশকে গ্রাস করছে।

একজন নাগরিক হিসেবে মানুষের বেঁচে থাকার যে আশা আকাঙ্ক্ষা সবকিছুই ধুলিসাৎ হচ্ছে। একটি ঢেউ এসে অপর ঢেউকে সরিয়ে নিয়ে যাচ্ছে।

রনি বলেন, ইউনূস সরকারের আন্ডারে যদি নির্বাচন হয়, দিন যত যাবে তত নির্বাচন হওয়ার প্রতিক্রিয়া খারাপ হবে। আজকে আইন শৃঙ্খলার যে অবস্থা আছে, মানুষের মন মানসিকতার যে অবস্থা আছে ছয় মাস আগে এর চাইতে ভালো ছিল।

ছয় মাস পর অবস্থা খারাপ হয়েছে। আগামী ছয় মাস পরে পরিস্থিতি আরো জঘন্য হবে।

রনি আরো বলেন, একটা নির্বাচন অনুষ্ঠান করার জন্য সরকারের যে স্টেবিলিটি দরকার, শক্তিমত্তা দরকার, যে ধরনের ব্যক্তিত্ব দরকার, পার্সোনালিটি, ভিশন, মিশন দরকার এটা ২০২৪ সালে সম্ভব ছিল। কিন্তু এখন এই সরকারের সকল কর্মকাণ্ড সম্পর্কে মানুষের ভয়, আতঙ্ক চলে গেছে। 

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026