ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ৪ দিন ব্যাপী শীতকালীন বইমেলা সিজন-২

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের উদ্যোগে আয়োজিত ‘শীতকালীন বইমেলা-২০২৫, সিজন-২’ শুরু হতে যাচ্ছে।

মেলা চলবে ৯ নভেম্বর রোববার পর্যন্ত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে ৪ দিনব্যাপী বইমেলায় বাংলাদেশের স্বনামধন্য ২৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে ইসলামি সাহিত্য, গবেষণাধর্মী বই, সীরাত, কবিতা, শিশুতোষসহ নানা ধরনের প্রকাশনা।

আয়োজক কমিটি জানান, বইমেলায় বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজনও রাখা হয়েছে। মেলায় লেখক-পাঠক আড্ডা, বিনামূল্যে কফি কর্নার, কোরআন তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং অনুপ্রেরণামূলক বক্তৃতা ও সেমিনারেরও আয়োজন থাকবে।

বৃহস্পতিবার দুপুর টায় টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলাম: প্রসঙ্গ কথা শীর্ষক একটি মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. জুবাইর মুহাম্মদ এহসানুল হক, চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মো. এনামুল হক, ডিন, জীববিজ্ঞান অনুষদ; অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ, প্রক্টর; এবং লেখক ও গবেষক জাকারিয়া মাসুদ।

এছাড়া মেলার শেষ দিন ৯ নভেম্বর, রোববার দুপুর ২টায় টিএসসি অডিটোরিয়ামে ‘মুক্ত আলোচনা: শরিয়াহ আইনে ব্লাসফেমী’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ মুক্ত আলোচনারও আয়োজন করা হয়েছে।

মেলার প্রথম দিন বাদ মাগরিব টিম তাজকিরাহর পরিবেশনায় কোরআন তিলাওয়াতের আয়োজন থাকবে। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীগুলোর মধ্যে রয়েছে, সন্দীপন প্রকাশন, সিয়ান পাবলিকেশন, রুহামা পাবলিকেশন, সমকালীন প্রকাশন, রাহনুমা প্রকাশনী, মাকতাবাতুল আযহার, নবপ্রকাশ, প্রচ্ছদ প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশন্স, ইহদা পাবলিকেশন, সোজলার পাবলিকেশন, বিআইআইটি পাবলিকেশন্স, ওয়াফি পাবলিকেশন, কালান্তর প্রকাশনী, রাইয়ান প্রকাশন, চেতনা, মাকতাবাতুল আশরাফ, মাকতাবাতুল আসলাফ, উমেদ প্রকাশ, সিজদাহ পাবলিকেশন, ফাউন্টেন পাবলিকেশন্স, নাশাত পাবলিকেশন, আইসিএস পাবলিকেশন, বিন্দু প্রকাশ, সুকুন পাবলিশিং, পথিক প্রকাশন, পেনফিল্ড পাবলিকেশন এবং মাকতাবাতুল হাসান।

দেশের সব বইপ্রেমী, শিক্ষার্থী, গবেষক ও সাধারণ দর্শনার্থীদেরকে পরিবার-বন্ধুবান্ধবসহ মেলায় আসতে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে মেলার আয়োজনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল। 

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির Feb 04, 2026
img
সারজিস আলমকে জরিমানা Feb 04, 2026
img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026