মেট্রোরেল স্বপ্নটা এখন মাঝে মাঝেই থমকে যাচ্ছে : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, মেট্রোরেল স্বপ্নটা এখন মাঝে মাঝেই থমকে যাচ্ছে নানা ঘটনায় নানা কারণে। ঢাকার মেট্রো রেল প্রকল্পটা ছিল একসময় নগর জীবনের প্রতিশ্রুতির একটা প্রতীক। এটা এমন একটা স্বপ্ন যেখানে প্রতিদিন কয়েক মিলিয়ন মানুষ ভরসা করতো সময় বাঁচাবার, জানজটমুক্ত এক শহরের আশায়। কিন্তু আজ সেই প্রকল্প এক অদ্ভুত দীর্ঘতর অনিশ্চিত এবং বিতর্কিত পথে হাঁটছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, এই সংকটের কেন্দ্রে রয়েছেন ঢাকা মাস ট্রান্জিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। যাকে ঘিরে তৈরি হয়েছে নানা অভিযোগ, অব্যবস্থাপনা আর আস্থার গভীর সংকট। ফারুক আহমেদের নিয়োগ নিয়েই শুরু বিতর্কটা।

অভিযোগ রয়েছে তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েও সেটি গোপন রেখে এমডি পদে নিযুক্ত হয়েছেন। যা বাংলাদেশের পাবলিক সার্ভিস আইন ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন।

জিল্লুর বলেন, আইন অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা যদি বিদেশি নাগরিকত্ব অর্জন করেন তবে তার সরকারি পথ ধরে রাখার বৈধতা থাকে না। তবু তার নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণরূপে 'অসুস্থ'।

কোনো উন্মুক্ত বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক বাছাই না করে অভ্যন্তরীণ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। ফারুক আহমেদের নামে ভারতের আধার কার্ডও পাওয়া গেছে যা কেবল ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য। এমন একজন ব্যক্তির হাতে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পের দায়িত্ব দেওয়া কতটা সংগত সেটাই এখন প্রশ্ন।

জিল্লুর আরো বলেন, ডিএমটিসিএল পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা যেখানে নিয়োগবিধি কঠোরভাবে অনুসরণ করার কথা। এই ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি।

ফারুক আহমেদ নিজেই দাবি করেছেন যে, ঊর্ধ্বতন ৬৬ জন কর্মকর্তা তার নিয়োগকে সমর্থন দিয়েছেন, যা শোনায় এক প্রকার প্রশাসনিক নাটকীয়তার মতো। যেখানে যোগ্যতার চেয়ে সমর্থনপত্র বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার নিয়োগের পর থেকেই প্রকল্প বাস্তবায়নের গতি কমতে শুরু করে। এমআরটি লাইন ওয়ান ও এমআরটি লাইন ফাইভ এ দুটো প্রকল্পই এখন কার্যত স্থবির।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026