মেক্সিকোর প্রেসিডেন্টকে জনসমক্ষে চুমু দেওয়ার চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ওই ব্যক্তি অন্যান্য আরও নারীকে হয়রানি করেছে, এমনটা জানতে পারার পর প্রেসিডেন্ট শেনবাউম তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে।

মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম রাজধানী মেক্সিকো সিটিতে জনসমক্ষে হয়রানির শিকার হয়েছেন।

মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতার সময় এক ব্যক্তি তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সড়কে সাধারণ মানুষজনের সঙ্গে হাত মেলাচ্ছিলেন এবং ছবি তুলছিলেন শেনবাউম। এমন সময় এক মদ্যপ ব্যক্তি পেছন থেকে এক ব্যক্তি এসে তাঁর কাঁধে এক হাত রাখেন। আর অন্য হাত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। শেনবাউমের ঘাড়ে চুমু দেওয়ার চেষ্টাও করেন তিনি। পুরো ঘটনা শেষে শেনবাউমকে কষ্ট করে হেসে বলতে শোনা যায়: 'চিন্তা করবেন না।' তবে এই ঘটনার পর বুধবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট শেনবাউম জানান, ওই ব্যক্তি অন্যান্য আরও নারীকে হয়রানি করেছেন—এমনটা জানতে পারার পর তিনি তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'একজন নারী হিসেবে আমি যা অনুভব করেছি, আমাদের দেশের সব নারীদের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। যদি আমি অভিযোগ দায়ের না করি, তাহলে মেক্সিকোর অন্য নারীদের কী হবে? তারা যদি প্রেসিডেন্টের সঙ্গে এমন করতে পারে, তাহলে আমাদের দেশের অন্য নারীদের কী অবস্থা হবে?' 

এই ঘটনাটি শেনবাউমের সড়ক নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়িয়েছে, কারণ ভিডিওতে তার নিরাপত্তা দলকে দ্রুত হস্তক্ষেপ করতে দেখা যায়নি। 

প্রেসিডেন্ট বলেন, তার সরকার পর্যালোচনা করে দেখবে যে, অভিযুক্ত ব্যক্তির এমন আচরণ 'ফৌজদারি অপরাধ' হিসেবে গণ্য হয় কি না। মেক্সিকোয় মোট ৩২টি ফেডারেল এলাকার সব এলাকাতে এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয় না।

গত বছর মেক্সিকোর ২৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন ক্লদিয়া শেনবাউম। 

ঘটনাটির সময় প্রেসিডেন্ট দ্রুত তাকে সরিয়ে দেন, এরপর নিরাপত্তারক্ষী এসে পরিস্থিতি সামাল দেন। 

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেলেন আবজালুল হক Feb 05, 2026
img
চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী Feb 05, 2026
img

আরমানের প্রশ্ন

আচরণবিধি লঙ্ঘনে কেনো পদক্ষেপ নিচ্ছে না ইসি Feb 05, 2026
img
এক ধাক্কায় কমল ধারাবাহিকগুলোর নম্বর, শীর্ষে 'দ্বৈত আধিপত্য' Feb 05, 2026
img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026
img
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রতিবেদন দাখিলে বাড়ল সময় Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মঈন আলি Feb 05, 2026
img
নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী প্রস্তুত: এয়ার চিফ মার্শাল Feb 05, 2026
img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026