বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ ৪ টি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ চারটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাদের প্ল্যান ’এ’ হলো- তারা এখনো মনে করছেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। প্রথমে তারা বলেছিল পদত্যাগ করেছেন। ইদানিং এটা নিয়ে এলোমেলো কথাবার্তা বলছেন।
 
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা বলেন, তারা এই বিষয়টা নিয়ে মানুষের মনে একটা দ্বিধাদ্বন্দ তৈরি করে ফেলেছেন যে, শেখ হাসিনা পদত্যাগ করেননি। ইতিমধ্যে রাষ্ট্রপতি বলেছেন পদত্যাগের যে সকল কাগজপত্র থাকা দরকার সেটা তাদের কাছে নেই। শেখ হাসিনা একাধিকবার বলেছেন তিনি পদত্যাগ করেননি।

আবার বলেছেন আমি পদত্যাগ করিনি কিন্তু পরিস্থিতি মেনে নিয়েছি। এখন একটা তত্ত্বাবধয়ক সরকারের অধীন নির্বাচন হলে আমি অংশগ্রহণ করতে চাই। দুটো অপশনের দিকে তাকিয়ে সে চেষ্টা করছে যে, ভারতের সহযোগিতায় যেকোন মূল্যে প্রধানমন্ত্রীর রূপে আবার আসা। আর প্ল্যান ‘এ’ এর ৯৯ শতাংশ কাজ করছে গোপনে ভারতের সহযোগিতা এবং বিদেশী যে সকল এজেন্ট রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে তাদের সাহায্য নিয়ে।

রনি বলেন, তাদের দ্বিতীয় প্ল্যানটা হলো-  বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা নরমালাইজ করা। যেটাকে বলা হয় রিকনসিলিয়েশন। বিএনপি ক্ষমতায় আসুক, নির্বাচন হোক বা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। এটাকে একটা রিকনসিলিয়েশন করে পাঁচ বছরের একটা মাল্টিপ্ল্যান নিয়ে আবার ক্ষমতায় ফিরে আসা তাদের দ্বিতীয় প্ল্যান। 

সাবেক এই সংসদ সদস্য বলেন, প্ল্যান ‘সি’ হলো- নির্বাচন যদি হয় তাহলে পাকিস্তানে যেভাবে ইমরান খান জেলখানাতে থেকে নির্বাচনে অংশগ্রহণ করে একটা বিস্ময়কর সফলতা লাভ করেছেন ঠিক একই পদ্ধতি আওয়ামী লীগও চাচ্ছে।

তার দল কোনোরকম দলীয় ব্যানার ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন। এর জন্য যত অর্থ খরচ করা লাগে আওয়ামী লীগ করবে আর সঙ্গে ’র’-এর সাপোর্ট থাকবে। আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন, যে সমস্ত লোকজন নিউট্রাল রয়েছেন, তাদেরকে এই সময়টিতে রাজনীতিতে একটিভ করানো হচ্ছে।

রনি আরো বলেন, তাদের প্ল্যান ’ডি’ হলো- যেকোনো মূল্যে নির্বাচনকে বানছাল করা। আওয়ামী লীগ ভারতের সাহায্য-সহযোগিতা নিয়ে তাদের লোকজনকে দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে ঘিরে অরাজকতা তৈরি করতে চায়। নির্বাচনের যারা প্রার্থী তাদের মধ্যে ভয়-আতঙ্ক তৈরি করার পাশাপাশি নির্বাচনের মাঠটিকে রীতিমত ভয়াবহ করে তুলতে চায়।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026