২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজিত হবে ভারতে

সবশেষ ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত। দীর্ঘ ২০ বছর পর আবারও ভারতে বসতে যাচ্ছে এই প্রতিযোগিতা। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজিত হবে দেশটির আহমেদাবাদ শহরে।

২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল নাইজেরিয়া। বুধবার (২৬ নভেম্বর) নাইজেরিয়ার আবুজাকে পেছনে ফেলে আনুষ্ঠানিকভাবে ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের শহর হিসেবে ঘোষণা করা হয় ভারতের আহমেদাবাদের নাম। গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলিতে ৭৪টি কমনওয়েলথ সদস্য দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা ভারতের দরপত্র অনুমোদন করে।



প্রথমে ‘কমনওয়েলথ স্পোর্টস এভালুয়েশন কমিটি’ আহমেদাবাদের নাম প্রস্তাব করা হয়েছিল। তার পর গত মাসে ‘কমনওয়েলথ স্পোর্টস এক্সিকিউটিভ বোর্ড’ আয়োজক হিসেবে অহমদাবাদের নাম প্রস্তাব করে। বুধবার গ্লাসগোতে বার্ষিক সাধারণ সভায় তাতে সিলমোহর দিয়েছে ৭৪ সদস্য দেশ। ভারতের অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।

কমনওয়েলথ স্পোর্টের সভাপতি ডোনাল্ড রুকারে জানিয়েছেন, ২০৩০ সালে আহমেদাবাদ খুব ভালোভাবে এই প্রতিযোগিতার আয়োজন করবে বলে তারা আশাবাদী। তিনি বলেন, ‘ভারতে খেলার সঙ্গে সংস্কৃতির যোগ রয়েছে। ২০৩০ সালে কমনওয়েলথের ১০০ বছর। আমরা আশাবাদী, ভারতের মাটিতে তাদের উন্নত ও বৈচিত্রমূলক সংস্কৃতির পরিচয় আমরা দেখতে পাব। খুব ভালো একটা প্রতিযোগিতার অপেক্ষায় রইলাম।’

১৯৩০ সালে কানাডায় আয়োজিত হয়েছিল প্রথম কমনওয়েলথ গেমস। সেই সময় এর নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। পরে তার নাম বদলে হয় কমনওয়েলথ গেমস।

গত এক বছরে আহমেদাবাদে বেশ কয়েকটি প্রতিযোগিতা হয়েছে। তার মধ্যে কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ, এশিয়ান অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ, এফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ কোয়ালিফায়ারের মতো প্রতিযোগিতা রয়েছে। আগামী বছর এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ। এশিয়া প্যারা-আর্চারি বিশ্বকাপ রয়েছে সেখানে। তাই কমনওয়েলথ আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী তারা।

২০৩৬ সালে অলিম্পিকস আয়োজন করতে চায় ভারত। এ বিষয়ে অনেক দিন ধরেই বিশ্ব অলিম্পিকস কমিটির সঙ্গে আলোচনা করছে ভারতীয় অলিম্পিকস সংস্থা ও কেন্দ্রীয় সরকার। অহমেদাবাদকেই অলিম্পিকসের কেন্দ্র করতে চায় ভারত। তার আগে কমনওয়েলথ বড় পরীক্ষা। এই পরীক্ষায় ভালোভাবে উতরাতে অলিম্পিকস আয়োজনের লড়াইয়ে অনেকটাই এগোবে ভারত।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026