উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে উঠল আর্সেনাল

প্রথমার্ধে লড়াই হলো সমানে সমান, বিরতির পর তা একপেশে করে ফেলল আর্সেনাল। দারুণ কিছু সেভ করার পর মারাত্মক এক ভুল করলেন মানুয়েল নয়ার। বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠল মিকেল আর্তেতার দল।

এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে ৩-১ গোলে জিতেছে আর্সেনাল। ইউরিয়েন টিম্বার আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন লেনার্ট কার্ল।দ্বিতীয়ার্ধে ননি মাদুয়েকের গোলে স্বাগতিকরা দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল মার্তিনেল্লি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম হারের তেতো স্বাদ পেল বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে একমাত্র দল হিসেবে প্রথম পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে চূড়ায় এখন আর্সেনাল।

১২ পয়েন্ট করে নিয়ে পরের চারটি স্থানে যথাক্রমে আছে পিএসজি, বায়ার্ন, ইন্টার মিলান, ও রিয়াল মাদ্রিদ। ম্যাচে বায়ার্ন ৬০ শতাংশ পজেশন রাখলেও আক্রমণে আধিপত্য করে আর্সেনাল। গোলের জন্য আর্তেতার দলের ১২ শটের ৮টি ছিল লক্ষ্যে। আর ভেসোঁ কম্পানির দল ৮টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে কেবল ২টি। 

বল দখলে বায়ার্ন শুরু থেকে এগিয়ে থাকলেও বারবার তাদের রক্ষণে হানা দিচ্ছিল আর্সেনাল। ২২তম মিনিটে মৌসুমে আরেকটি সেট পিস থেকে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। বুকায়ো সাকার কর্নারে লাফিয়ে হেডে জালে বল পাঠান ডাচ ডিফেন্ডার টিম্বার।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কর্নার থেকে ১০টি গোল করল আর্সেনাল, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে যা সর্বোচ্চ।

জবাব দিতে অবশ্য বেশি সময় লাগেনি বায়ার্নের। ৩২তম মিনিটে চমৎকার দলীয় নৈপুণ্যে সমতায় ফেরে তারা। মাঝমাঠ থেকে জসুয়া কিমিখের উঁচু করে বাড়ানো বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে পেনাল্টি স্পটের কাছে পাঠান সের্গে জিনাব্রি, বাঁ পায়ের শটে বাকিটা সারেন ১৭ বছর বয়সী জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার কার্ল।


চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের জালে কারো প্রথম গোল এটি। এই গোলের জন্য হ্যারি কেইন ছাড়া বায়ার্নের বাকি খেলোয়াড়রা মিলে বিল্ডআপের সময় বল স্পর্শ করেন মোট ২৪ বার। প্রথমার্ধে আর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি কেউ। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে বক্সে ঢুকে জোরাল শট নেন সাকা, এক হাতে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান গোলরক্ষক মানুয়েল নয়ার।

৫৮তম মিনিটে আর্সেনালের আরেকটি কর্নারে মিকেল মেরিনোর হেড পোস্টের বাইরে দিয়ে যায়। দুই মিনিট পর কাছ থেকে মোসকেরার হেড ফিরিয়ে দেন নয়ার। ৬৯তম মিনিটে দ্বিতীয়বার এগিয়ে যায় আর্সেনাল। বাঁ দিক থেকে বক্সে রিকার্দো কালাফিওরির পাস দারুণ ফিনিশিংয়ে জালে পাঠান মাদুয়েকে।

নয়ারের মারাত্মক ভুলে ৭৭তম মিনিটে ব্যবধান বাড়িয়ে বায়ার্নের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে তোলেন মার্তিনেল্লি। আর্সেনালের বক্সের কাছে বল থাকায় স্বভাবসুলভভাবে প্রায় মাঝমাঠে উঠে গিয়েছিলেন জার্মান গোলরক্ষক। এবেরেচি এজের ক্রস দারুণ স্পর্শে নয়ারের পাশ দিয়ে বল নিয়ে এগিয়ে ফাঁকা জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বাকি সময়ে তেমন কিছু করতে পারেনি কেউ।

এমআর/টিএ 


Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026