বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

২০২৬ আসর দিয়ে আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছে ক্রিকেটারদের নিলাম পদ্ধতি। যেখানে ৫০০ জনেরও বেশি বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেন। এর মধ্যে ২৪৫ ক্রিকেটার রয়েছেন নিলামের সংক্ষিপ্ত তালিকায়। যেখানে একঝাঁক তারকার পাশাপাশি পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে যাওয়া ভারতীয় লেগস্পিনার পিযূশ চাওলা, ইংল্যান্ডের সামিত প্যাটেল ও রবি বোপারার মতো ক্রিকেটাররাও আছেন।

আগামী ৩০ নভেম্বর বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে ‘এ’ ক্যাটাগরির জন্য ৩৫ হাজার ডলার, ‘বি’ ২৬ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার। ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার করে।

বিদেশি ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় আছেন ৪০ জন। যেখানে উল্লেখযোগ্য ক্রিকেটাররা হচ্ছেন- পিযূশ চাওলা, শোয়েব মালিক, অ্যাঞ্জেলো ম্যাথিউস, জনসন চার্লস, কেসি কার্টি, জর্জ মুনসী, ওয়েন পারনেল, উসামা মির, আভিষ্কা ফার্নান্দো, মোহাম্মদ হাসনাইন, জামান খান, আব্দুল সামাদ, দাসুন শানাকা, জর্জ ডকরেল, বাস ডি লিড, শান মাসুদ, সালমান আলী আগা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, নিরোশান ডিকভেলা, চামিকা করুণারত্নে, জেফরি ভেন্ডারসি, দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, চারিথ আসালািঙ্কা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ হারিস ও আমের জামাল।


‘বি’ ক্যাটাগরিতে আছেন ২২ ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সন্দ্বীপ লামিচানে, আসিফ আলি, সালমান মির্জা, রিচার্ড এনগারাভা, স্কট এডওয়ার্ডস, হ্যারি টেক্টর, আলী খান, হাসমতউল্লাহ শহীদি, ইসুরু উদানা, সৌদ শাকিল, রবি বোপারা, সামিত প্যাটেল, সাদিরা সামারাবিক্রমা, শরাফউদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ জাদরান।

‘সি’ ক্যাটাগরিতে আছেন ৬০ ক্রিকেটার। উল্লেখযোগ্য নামসমূহ হচ্ছে- হায়দার আলী, জাহানদাদ খান, শন উইলিয়ামস, সামিউল্লাহ শিনওয়ারি, জেমস ফুলার, লাহিরু মিলান্থা, খুররম শেহজাদ, উইলিয়াম বসিস্তো, দিলশান মুনাবিরা, প্রমোদ মাদুশান, আশেন বান্দারা, আব্দুল্লাহ শফিক, কেনার লুইস, রেইমন রেইফার, শামার স্প্রিঙ্গার, অ্যাঞ্জেলো পেরেরা, আমির হামজা হোটাক, রস হোয়াইটলি, জশ লিটল, ড্যান পেটারসন, কাসুন রাজিথা, বিজয়কান্ত বিশ্বকান্ত, লাহিরু উদারা, ইনোসেন্ট কাইয়া, অলিক অ্যাথানাজ, অ্যারন জোন্স, আকিলা ধনঞ্জয়া, ইহসানউল্লাহ খান, জশুয়া ডি সিলভা, শেলডন কটরেল, রায়ান বার্ল, কার্টিস ক্যাম্ফার, পল স্টার্লিং।

২৫ সদস্যের ‘ডি’ ক্যাটাগরিতে আছেন- উসমান কাদির, ব্রায়ান বেনেট, কাশিফ আলী, দীপেন্দ্র সিং আইরে, মির হামজা, ইরফান খান নিয়াজি, শেভন ড্যানিয়েল, ব্র্যাড ইভানস, সালিম সাফি, আহমেদ দানিয়াল। এ ছাড়া ৯৮ সদস্যের ‘ই’ ক্যাটাগরিতে আছেন- নিমেশ বিমুক্তি, জশুয়া বিশপ, আসাদ রাজা, আসিফ শেখ, গুলশান ঝা, সোমপাল কামি, রুম্মন রাইস, মির্জা সাদ বেগ, চন্দরপল হেমরাজ, জনাথন ক্যাম্পবেল, এডওয়ার্ড বার্নার্ড।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026