হাঁটু ফেটে যাওয়ার আশঙ্কা, তবুও অনুশীলনে নেইমার

নেইমারের বাঁ হাঁটুর মেনিসকাসে চিড় ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ হলো জরুরি ভিত্তিতে আর্থ্রোস্কোপি সার্জারি করা, যা করলে মৌসুমের বাকিটা অংশ তিনি মিস করবেন।

এদিকে তার ক্লাব সান্তোস আছে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে। নেইমারকে তাদের ভীষণ প্রয়োজন। এই অবস্থায় চোট নিয়েই অনুশীলন শুরু করে দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার, হাঁটু ‘ফেটে যেতে পারে’ এমন ঝুঁকি থাকার পরও।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামনে এখন কঠিন সিদ্ধান্ত-নিজের হাঁটুর ঝুঁকি নিয়ে কি দলের রেলিগেশন এড়ানোর লড়াইয়ে মাঠে নামবেন, নাকি চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামে যাবেন।

সাম্প্রতিক ম্যাচে ইন্টারনাসিওনালের বিপক্ষে ১-১ ড্রয়ের সময় হাঁটুর ব্যথার কারণে দলে ছিলেন না নেইমার। ব্রাজিলিয়ান লিগে তিন ম্যাচ বাকি থাকতে সান্তোস রয়েছে অবনমন অঞ্চলের ঠিক ওপরে (১৭তম স্থানে)। এই অবস্থায় তাকে ‘নেতা’ হিসেবে মাঠে দেখতে চান কোচ হুয়ান পাবলো ভোজভোদা।


ভোজভোদা বলেন, ‘স্পোর্ট ম্যাচে তাকে পাওয়ার পরিকল্পনা আছে। সিদ্ধান্তটা শেষ পর্যন্ত নেইমারের। সে সবসময় খেলতে চায়। ব্যথা সত্ত্বেও সে চেষ্টা করছে। আমরা জানি, আমরা তিন দিনে একবার করে ম্যাচ খেলছি। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তিনটা ম্যাচেই আমরা তাকে চাই।’

বুধবারের অনুশীলনে নেইমারকে দেখা গেলেও তিনি স্পষ্টতই শতভাগ ফিট নন। তিনি নন-কন্ট্যাক্ট ট্রেনিং করেছেন এবং বাঁ হাঁটুতে সাপোর্ট বাঁধা ছিল। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানায়, তার হাঁটু যে কোনো বড় আঘাতে ‘ফেটে যেতে’ পারে, তাই চিকিৎসকরা অবিলম্বে বিশ্রাম এবং সার্জারির পরামর্শ দিচ্ছেন।

কিন্তু এই সার্জারি করলে এক মাস মাঠের বাইরে থাকতে হবে, যা তার মৌসুম এখানেই শেষ করে দেবে এবং ২০২৬ সালের শুরুর ম্যাচসহ মার্চে ব্রাজিল জাতীয় দলে ফেরার সুযোগও হুমকির মুখে ফেলতে পারে।

সব ঝুঁকি জেনেও, সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে নেইমার এখনো নিজের সিদ্ধান্ত নিয়ে ভাবছেন। তার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে সবকিছু।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026