সরাসরি চুক্তিতে ফাহিম আশরাফকে দলে ভেড়াল রংপুর রাইডার্স

সরাসরি চুক্তিতে পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে দলে ভেড়ালো ২০১৭ সালের বিপিএল জয়ী রংপুর রাইডার্স। গত আসরে তিনি খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে, বরিশাল এবারের আসরে থাকছে না।

ফাহিম বলে-ব্যাটে সমানতালে খেলতে পারেন। গত বিপিএলে সেই স্বাক্ষর রেখেছিলেন তিনি। বরিশালের শিরোপা জয়ের মৌসুমে শেষদিকের কয়েকটি ম্যাচে না খেললেও ১১ ম্যাচেও নিয়েছিলেন যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট। ব্যাট হাতে করেছিলেন ১০২ রান, সেটাও ২৩১.৮১ স্ট্রাইকরেটে।



বরিশাল ছাড়াও বিপিএলে ফাহিম এর আগে আরও দুটি দলের হয়ে খেলেছেন, ২০১৯-২০ সালে ঢাকা প্লাটুনের হয়ে খেলার পর ২০২৪ সালে খেলেন খুলনা টাইগার্সের হয়ে। প্রতিযোগিতাটিতে ১৯ ম্যাচ খেলে তার রান ১৭০, ১৭.২০ গড়ে উইকেট নিয়েছেন ৩০টি।

ফাহিম আশরাফকে দলে ভেড়ানোয় রংপুরে পাকিস্তানি ক্রিকেটারের সংখ্যা দাঁড়ালো ৪। খাজা নাফে ও সুফিয়ান মুকিমকে তারা কিনেছিল নিলামের আগে। মোহাম্মদ আখলাককে কেনে নিলাম থেকে। রংপুরের আরেকজন বিদেশি হলেন এমিলিও গে। ইংল্যান্ডের এই ব্যাটারকে নিলাম থেকে কেনে তারা।

সিলেটে বিপিএলের আগামী, তথা ১২তম আসর মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর থেকে। সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে খেলা। সিলেট পর্বে ২ জানুয়ারি পর্যন্ত হবে ১২টি ম্যাচ। এরপর দুদিনের বিরতি দিয়ে ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় পর্ব।

বন্দরনগরীতেও হবে ১২টি ম্যাচ। এবারের আসরে সবচেয়ে কম ম্যাচ হবে ঢাকায়। প্লে-অফ ও ফাইনালসহ এখানে হবে ১১টি ম্যাচ।

চট্টগ্রাম পর্ব শেষে ১৩ ও ১৪ জানুয়ারি বিরতি কাটিয়ে ঢাকায় জমে উঠবে বিপিএলের উন্মাদনা। ২৩ জানুয়ারি আসরের ফাইনালের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। ফাইনালের পাশাপাশি এবার প্লে-অফের জন্যেও রাখা হয়েছে রিজার্ভ ডে।

রংপুর রাইডার্স স্কোয়াড

স্থানীয় ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান (সরাসরি চুক্তি), নুরুল হাসান (সরাসরি চুক্তি), লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান জুনিয়র, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, ইফতেখার হোসেন ইফতি, মেহেদী হাসান সোহাগ, আব্দুল হালিম, মাহমুদউল্লাহ রিয়াদ।

বিদেশি ক্রিকেটার: খাজা নাফে (পাকিস্তান/সরাসরি চুক্তি), সুফিয়ান মুকিম (পাকিস্তান/সরাসরি চুক্তি), এমিলিও গে (ইংল্যান্ড), মোহাম্মদ আখলাক (পাকিস্তান) ও ফাহিম আশরাফ (পাকিস্তান/সরাসরি চুক্তি)।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026