গতবারের চেয়ে এবারের বিশ্বকাপ নিয়ে আমি অনেক বেশি উত্তেজিত : মার্তিনেজ

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে বাকি আর মাত্র দুই দিন। তার আগেই শিরোপা ধরে রাখার বার্তা দিয়ে রাখলেন আর্জেন্টিনার বিশ্বস্ত প্রহরী এমিলিয়ানো দিবু মার্তিনেজ।

নিউইয়র্কের ‘সামিট ওয়ান’ স্কাইস্ক্র্যাপারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কাতার বিশ্বকাপের চেয়েও আসন্ন বিশ্বকাপ নিয়ে তিনি বেশি রোমাঞ্চিত।

বিশ্বকাপ নিয়ে বাঁধভাঙা উত্তেজনা ইংল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে দিবু বলেন, ‘শুধু আমি নই, যারা একবার বিশ্বকাপ খেলেছে, তাদের সবার পেটের ভেতরই একটা অদ্ভুত অনুভূতি কাজ করে, যা ব্যাখ্যা করা কঠিন। তবে সত্যি বলতে, গতবারের চেয়ে এবারের বিশ্বকাপ নিয়ে আমি অনেক বেশি উত্তেজিত।’

যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় হতে যাওয়া এই আসরে আবারও শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্ন দেখছেন তিনি।

ক্লাব ফুটবলে দুর্দান্ত সময় কাটালেও জাতীয় দলই যে তার কাছে সবার আগে, তা আবারও মনে করিয়ে দিলেন মার্তিনেজ। তিনি বলেন, ‘ব্যক্তিগত পুরস্কার বা ক্লাবের হয়ে শিরোপা জেতাটা কেকের ওপর আইসিংয়ের (বাড়তি সৌন্দর্য) মতো। কিন্তু আমার পুরো ক্যারিয়ারের আসল তৃপ্তি হলো আর্জেন্টিনার হয়ে খেলা।’



জাতীয় দলের জার্সিতে নিজের আত্মবিশ্বাসের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘যখন আমি জাতীয় দলের হয়ে খেলি, তখন মনে হয় আমার জালে বল ঢোকানো অসম্ভব। কারণ আমি জানি, আমার পেছনে পুরো দেশ এবং আমার পরিবার আছে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন আর্জেন্টিনার আরেক কিংবদন্তি গোলরক্ষক সের্হিও গোয়কোচেয়া। ৩৩ বছর বয়সী দিবু নিজের ফিটনেস নিয়ে গোয়কোচেয়ার সঙ্গে আলাপকালে জানান, তিনি শারীরিকভাবে দারুণ অনুভব করছেন।

দিবুর ভাষায়, ‘আমার শারীরিক গঠন বিশেষ সুবিধাপ্রাপ্ত। আমি টানা খেলে যেতে পারি। মৌসুম শেষে বিশ্বকাপ আছে ভেবে আমি হাত-পা গুটিয়ে বসে থাকব না। আমাকে ৬০টি ম্যাচই এমনভাবে খেলতে হবে যেন সামনে বিশ্বকাপ নেই, তা না হলে ১০০ ভাগ পারফর্ম করা কঠিন।’

ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্ম বিশ্বকাপের অপেক্ষায় থাকা দিবু বর্তমানে অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে দারুণ সময় পার করছেন। তার দুর্দান্ত সেভ এবং নেতৃত্বের গুণে ভিলা পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে। লিগে এখন পর্যন্ত আর্সেনালের (৭ গোল) পর দ্বিতীয় সর্বোচ্চ কম গোল হজম করেছে তার দল (১৩ ম্যাচে মাত্র ১১ গোল)।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026