অস্ট্রেলিয়ার মাটিতে দুঃস্বপ্ন কাটছে না ইংল্যান্ডের

২০১১ সালের জানুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষবার জয়ের মুখ দেখেছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে এরপর আরও ১৭টি টেস্ট খেললেও একবারও জয়ের মুখ দেখেনি ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে এর চেয়ে বেশি টেস্টে জয়হীন থাকার রেকর্ড আছে শুধু নিউজিল্যান্ডের।


ইংল্যান্ডের মতোই অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের অপেক্ষা বাড়ল জো রুটেরও। ইংল্যান্ডের এই কিংবদন্তি যে এখনও চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে জয়ের মুখ দেখেননি।


বৃথা গেল অস্ট্রেলিয়ায় জো রুটের প্রথম সেঞ্চুরিও। ব্রিসবেন টেস্টে ১৩৮ রানের দারুণ ইনিংসও ইংল্যান্ডকে জয় এনে দিতে পারেনি। ৮ উইকেটের হারে এবারের অ্যাশেজের প্রথম দুই ম্যাচ শেষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। আর এই হারে অনাকাঙ্ক্ষিত বিশ্বরেকর্ডের মালিক বনে গেছেন রুট। প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি টেস্ট খেলেও জয়হীন থাকার রেকর্ড এখন এই ইংলিশ কিংবদন্তির।



অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ১৬ টেস্ট খেলেও জয়হীন রুট। আর তাতেই পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবকে। পাকিস্তানের মাটিতে ১৫টি টেস্ট খেলেও জয়ের দেখা পাননি কপিল, হেরেছেন পাঁচটি এবং বাকি ১০ ম্যাচেই হয়েছে ড্র।

কপিলের রেকর্ড ভাঙা রুটের অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড আরও বাজে। এই ১৬ টেস্টের ১৪টিতেই হেরেছে ইংল্যান্ড, ড্র হয়েছে বাকি দুই ম্যাচ।বিদেশে কোনো প্রতিপক্ষের বিপক্ষে এর চেয়ে বেশি হারের রেকর্ড ইংল্যান্ডের আর মাত্র দুজন খেলোয়াড়েরই আছে। অ্যালিস্টার কুক ও জেমস অ্যান্ডারসন হেরেছেন ১৫টি করে টেস্ট।

রুটের মতো ইংল্যান্ডও বিশ্বরেকর্ড গড়ার পথে আছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাডিলেইড টেস্টে জিততে না পারলেই প্রতিপক্ষের মাঠে টানা সর্বোচ্চ ম্যাচ জয়হীন থাকার রেকর্ডে ভাগ বসাবে ইংল্যান্ড। টানা ১৮ ম্যাচ জয়হীন থেকে রেকর্ডটা বর্তমানে নিউজিল্যান্ডের দখলে।

ব্রিসবেনে অবশ্য একটা মাইলফলকও ছুঁয়েছে ইংল্যান্ড। এটি ছিল বিদেশের মাটিতে তাদের ২০০তম টেস্ট হার। এর মধ্যে ১০১টিই হেরেছে অস্ট্রেলিয়ার মাটিতে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026