বিশ্বকাপে খেলা নিয়ে নতুন করে শঙ্কা নেইমারের!

সান্তোসকে অবনমন এড়াতে শেষ ম্যাচে ব্যথা নিয়েই খেলেছিলেন নেইমার। ক্রুজেইরোর বিপক্ষে ৩-০ গোলের গুরুত্বপূর্ণ জয়ের পরই জানালেন, এখন তাকে বাধ্য হয়েই হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। আর এ ঘোষণাই নতুন করে শঙ্কা তৈরি করেছে আগামী বছরের বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা ঘিরে।

রবিবার ম্যাচ শেষে সাংবাদিকদের নেইমার বলেন, ‘আমি দলকে সাহায্য করতেই ফিরেছিলাম। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। চোটের কারণে না খেললেও, শেষ কয়েক ম্যাচে দলকে বাঁচাতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম। যারা আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’



৩৩ বছর বয়সী এই তারকা জানুয়ারি মাসে সৌদি আরব থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন।

লিগের শেষ চার ম্যাচে পাঁচ গোল করে তিনি দলকে ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকতে বড় ভূমিকা রাখেন। তবে চোটের কারণে পুরো মৌসুমে তিনি মাত্র ২০টি ম্যাচ খেলতে পারেন।

অস্ত্রোপচারের ধরণ বা পুনর্বাসনে কতসময় লাগবে, তা নিয়ে কিছুই জানাননি নেইমার। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তার মাঠে ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে।

এদিকে ব্রাজিল জাতীয় দলেও নেইমার গত দুই বছর ধরে খেলছেন না। নতুন কোচ কার্লো আনচেলত্তি আগেই বলেছিলেন, ‘বিশ্বকাপের দলে ফিরতে হলে নেইমারকে শারীরিকভাবে শতভাগ ফিট হতে হবে।’

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। নেইমারের সময়মতো ফিরতে পারা এখন বড় প্রশ্নই থেকে গেল।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026