মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন ছোট মেয়ে মির্জা সাফারুহ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট মেয়ে মির্জা সাফারুহ বলেছেন, আপনাদের সঙ্গে থাকার কারণে আমার বাবাকে ১১ বার জেলে যেতে হয়েছে। শুধুমাত্র রাজনীতি করার জন্য ও আপনাদের পাশে থাকার জন্য। আমার বাবা একজন রাজনীতিবিদ, সে জন্য আমাদেরকেও অনেক সাফার করতে হয়েছে। আপনারাও যেমন অত্যাচারিত হয়েছেন আমরাও কিন্তু কম অত্যাচারিত হইনি। তারপরও আমরা একটা সুদিন দেখতে চাই। সুন্দর একটা সময় দেখতে চাই।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালী গ্রামে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মির্জা সাফারুহ বলেন, আপনারা সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিয়ে ওনাকে আবারও বিজয়ী করবেন। তিনি শুধু ঠাকুরগাঁওয়ের না পুরো বাংলাদেশের মহাসচিব।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, এখানে অনেক হিন্দু মা-বোন আছেন। আমরা সব সময় তাদের পাশে আছি। আমার বাবা ছোটবেলা থেকে এই ঠাকুরগাঁওয়ের প্রত্যেকটি মন্দিরে পূজার সময় আমাদের নিয়ে যেতেন। আমরা হিন্দু-মুসলমান সবাই একসাথে বসবাস করার মতো মানসিকতার অধিকারী। এখন কেউ যদি এসে বলে একটা মার্কায় ভোট দিলে জান্নাতে চলে যাবেন, তাহলে আমি বলবো আমাদের দুই পাশের ফেরেশতারা কী করছে? তারা কিন্তু লিখছে? আমরা আমাদের আমল নিজেরাই তৈরি করি কোনো মার্কা তৈরি করে না।

ধর্মের নামে ভোট চাওয়া প্রসঙ্গ টেনে মির্জা সাফারুহ বলেন, আমাদের সাথে যাবে আমাদের আমল ও নামাজ-কালাম। ভালো মানসিকতা এগুলো আমাদের সঙ্গে যাবে। কোন মার্কা এটাকে নির্ধারণ করতে পারবে না যে আমরা বেহেশতে যাব না দোজখে যাব। তাই নিজের বুদ্ধি আছে। অনুভব করে সব কিছু মাথায় রেখে আপনার ধানের শীষে ভোটটা দেবেন। পুরো বাংলাদেশের দায়িত্ব আমার বাবার ওপরে এবং সেটার জন্যই কিন্তু আপনারা গর্ব বোধ করেন। কারণ আপনারাই উনাকে ওই পর্যায়ে নিয়ে গেছেন এবং আপনাদেরই প্রতিনিধিত্ব করছেন তিনি। আপনাদের জন্যই উনি সারা বাংলাদেশে পরিচিত। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি আমার বাবার হয়ে। আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দেবেন এবং তাকে জয়যুক্ত করবেন।

বিএনপিতে ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মির্জা সাফারুহ বলেন, প্রথম কথা হলো মির্জা আলমগীর সাহেব তাকে আপনারা সবাই চেনেন। তিনি এত সৎ মানুষ এটা আমাকে বলতে হবে না আপনারা সবাই জানেন। মানুষ হিসেবে একজন সৎ মানুষ। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এ কারণেই আপনারা বিএনপিকে ভোট দেবেন।

নারীদের উদ্দেশে ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড যেটা বিএনপি প্রচার করছে। এই একটা ফ্যামিলি কার্ড একজন নারী অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। এই কার্ডটা প্রথমে পাবে গরিব-দুঃখীসহ প্রত্যেকেই। এটা আপনারা নিয়ে অনেক কিছু করতে পারবেন। আপনাদের পরিবারে আপনাদের একটা সম্মান বাড়বে। চাল ডাল এই কার্ডের মাধ্যমে পাবেন। এ কারণে মহিলাদের জন্য, নারী জাতির জন্য বিএনপি একটু চিন্তা করছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে।

মির্জা সাফারুহ বলেন, আমাদের অর্ধেক হচ্ছে নারী জাতি, আমরা নারীরা সন্তানদের লালন পালন করি এবং সে কারণে আমাদের ভূমিকা অনেক বেশি এ সমাজে। এ কথা কিন্তু ধানের শীষ সব সময় মনে রাখে। এ কারণেই আমরা ধানের শীষে ভোট দেব। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন এবং অবশ্যই ধানের শীষে ভোট দেবেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভিনসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026