সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের ধরতে পারে: রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ইতোমধ্যে আমরা দেখেছি যে ছেলেটি গুলি করেছে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি সরকার যদি চায়, এ ধরনের নৃশংস খুনি, মাস্তান ও দুর্বৃত্তকে ২৪ ঘণ্টার মধ্যেই ধরতে পারে।  

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও শরীফপুর আইডিয়াল হাই স্কুলের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, সারা বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, যারা বাংলাদেশে রাজনৈতিক সরকার গঠনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে চায়, বাংলাদেশের মানুষ একত্রিতভাবে তার দাঁতভাঙ্গা জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি।

বিএনপির এই নেত্রী বলেন, আমরা সরকারকে বলবো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সেনাবাহিনী মাঠে আছে। আপনারা দ্রুত এই অপরাধীকে ধরে শাস্তির আওতায় আনেন। অন্যথায় আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবাদ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না।

তিনি বলেন, আমি সরকারকে আহ্বান জানাবো, শর্ষের মধ্যে যদি ভূত থাকে, সরকারের মধ্যে যদি কোনো অংশ থাকে, যারা এই নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তাদের অবিলম্বে চিহ্নিত করুন। সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায়, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়। বাংলাদেশের মানুষকে ক্ষেপাইয়েন না। বাংলাদেশের মানুষ ক্ষেপলে কি হয় ২০২৪ সালে আগস্ট মাসে সেটা কিন্তু বুঝা গেছে। সুতরাং নির্বাচন যেন সুষ্ঠু পরিবেশে সুন্দর পরিবেশে, লেবেল প্লেয়িং ফিল্ডের পরিবেশে, সকল দল মতের মানুষ নির্বিঘ্নে যাতে নির্বাচন অংশ নেয় সেই ব্যবস্থা করুন।

অনুষ্ঠানে শরীফপুর আইডিয়াল হাই স্কুলের সভাপতি মো. তৌফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন, শরীফপুর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। 

পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুতরোগ মুক্তি ও সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026