ফাইল তন্নতন্ন করে খুঁজেও মির্জা ফখরুলের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মেলেনি : রাহাত আরা বেগম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বলেছেন, তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) যখন নির্বাচন করেন ১৯৮৮ সালে, তখন ঠাকুরগাঁও পৌরসভা কিন্তু তলানিতে চলে গিয়েছিল। তখন ঢাকায় তিনি চাকরি ছেড়ে দিয়ে আমাকে ও আমার দুই মেয়েকে ছেড়ে ঠাকুরগাঁওয়ে এসে ঠাকুরগাঁওয়ের হাল ধরেছিলেন। তিনি পৌরসভার মেয়রের নির্বাচন করেছিলেন সাইকেল মার্কা নিয়ে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালী গ্রামে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

রাহাত আরা বেগম বলেন, ২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে তিনি এমপি হয়েছিলেন। এমপি হওয়ার পর মন্ত্রী হয়েছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর কৃষিমন্ত্রী হলেন আওয়ামী লীগের মতিয়া চৌধুরী। তখন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আমার স্বামীর মন্ত্রী থাকাকালীন সময়ের ফাইল তন্নতন্ন করে খুঁজেছিলেন। আমার এক আত্মীয়কে মতিয়া চৌধুরী ডেকে বলেছিলেন, তোমার মির্জা রুহুল আমিন ও তার ছেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কি কোনো টাকা-পয়সার প্রয়োজন পড়েনি? তারা বাবা-ছেলেই কৃষিমন্ত্রী ছিলেন। কিন্তু তাদের কোনো দুর্নীতির প্রমাণ আমরা পাই নাই। আমরা তন্নতন্ন করে ফাইলগুলো খুঁজেছি কোথাও কোনো চুরি বা দুর্নীতি করেছেন কি না।

তিনি আরও বলেন, আমি আজকে বলব আপনাদের স্যার এর আগে কয়েকবার নির্বাচন করেছেন। এবারে নির্বাচনটা ওনার শেষ নির্বাচন। এরপর আর তিনি নির্বাচন করতে পারবেন না। তার অনেক বয়স হয়ে গেছে। এবার একটা সুযোগ এসেছে। তিনি গোটা বাংলাদেশের মহাসচিব, শুধু বিএনপির নয়। তাকে যদি ভোট দিয়ে বা বিএনপিকে ক্ষমতায় আনতে পারেন তাহলে তিনি বড় জায়গায় যাবেন। ১৬ বছর আমরা ক্ষমতায় ছিলাম না। তারপরও মানুষের জন্য অনেক করার চেষ্টা করেছি। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আপনাদের একটা নতুন বাংলাদেশ উপহার দেবে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের এরকম পরিকল্পনা আছে।

রাহাত আরা বেগম বলেন, আমি আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের স্যারকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করেন। বিএনপি ক্ষমতায় এলে ইনশাআল্লাহ ঠাকুরগাঁওয়ের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট মেয়ে মির্জা সাফারুহ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভিনসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026