বাবা হওয়ার দিনে বিষাদের গল্প শোনালেন যুবদলের নয়ন

প্রথম কন্যা সন্তানের বাবা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বাবা হওয়ার সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জানান।

নয়ন লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ আমাকে খুশি করেছেন। আমি আজ খুব খুশি। ভীষণ খুশি। কারণ আজ আমি প্রথম সন্তানের বাবা হলাম।

আমার প্রিয়তমা স্ত্রী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আমি তার কাছে কৃতজ্ঞ।’

‘আজকের এই আনন্দঘন মুহূর্তে একটি বিষাদের গল্প বলতে চাই। আপনারা জানেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আমি অনেকবার গ্রেপ্তার হয়েছি। যতবার গ্রেপ্তার করা হয়েছে, ততবার রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। দুই পা উল্টো করে ঝুলিয়ে পিটিয়েছে, বৈদ্যুতিক শক দিয়েছে। এ ছাড়া তিনবার গুলিও করা হয়েছে।’

‘সবচেয়ে বেদনাদায়ক ও অসহনীয় যেটা সেটা হচ্ছে- আমার পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে রাখা হয়েছে, বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে। ফলে আমার পুরুষাঙ্গ দিয়ে রক্ত বের হতো এবং একটা পর্যায়ে আমার পুরুষাঙ্গে ইনফেকশন হয়ে যায়। দিনের পর দিন আমি যন্ত্রণায় ছটফট করেছি।’

‘বারবার এমন নির্যাতনের ফলে, এবং একটা পর্যায়ে পুরুষাঙ্গে ইনফেকশন হয়ে যাওয়ায় ধীরে ধীরে আমার প্রজননের ক্ষমতা কমে যায়। একটি ফুটফুটে সন্তানের নিষ্পাপ মুখ দেখার তীব্র ইচ্ছায় দিনের পর দিন ডাক্তার দেখিয়েছি কিন্তু ফল পাইনি। আমি আর আমার সহধর্মিণী নীরবে নিভৃতে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছি। বিষয়টি জানার পর আমার নেতা, আমার অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সর্বদা সাহস দিয়েছেন- কোথায় চিকিৎসা করাতে হবে, কোন চিকিৎসক দেখাতে হবে। যেমন একজন পিতা তার সন্তানের প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়ার খবর শুনে বিচলিত হন, তিনিও আমার বিষয়টি জানার পর ততটাই বিচলিত হয়ে পড়েন। আমার সন্তান জন্মের খবরে আমি জানি তিনি প্রচণ্ড খুশি হয়েছেন।’

‘আসলে মানসিক যন্ত্রণা এমন এক কষ্ট, যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরটা নিঃশব্দে ভেঙে দেয়। এই যন্ত্রণা চোখের পানি দিয়ে নয়, হৃদয়ের নিঃশ্বাসে প্রকাশ পায়। জীবনে আমরা সবাই কখনো না কখনো এমন মানসিক চাপ ও কষ্টের মুখোমুখি হই, যেটা কারো সাথে ভাগ করে নেওয়া সম্ভব হয় না। কারণ মানসিক কষ্ট হলো এমন এক আগুন, যা ভেতরটা ধীরে ধীরে পুড়িয়ে দেয়, অথচ বাইরে থেকে কেউ টের পায় না। কখনো কখনো এমন একটা সময় আসে, যখন চিৎকার করে কাঁদতেও ইচ্ছে করে না- এই নিঃশব্দ কষ্টটাই মানসিক যন্ত্রণা। যে যন্ত্রনা আমি ভোগ করেছি।’

‘আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছেন। আমি সবার কাছে আমার প্রিয় সন্তানের জন্য দোয়া চাই, সেই সাথে মহান রাব্বুল আলামীনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি।’

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026