ড. রেদোয়ান

১০০ বছরেও ক্ষমতার ধারে-কাছে যেতে পারবে না জামায়াত

এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, একক সরকার গঠন তো দূরের কথা আগামী একশ বছরে ক্ষমতার ধারে-কাছেও যেতে পারবে না জামায়াতে ইসলামী। এ দেশের মানুষ জানে তারা ১৯৭১ সালে রাজাকার, আলবদর, আল-শামস বাহিনী গঠন করে নির্বিচারে দেশের মানুষের ওপর গণহত্যা চালায়। এ দেশের মেয়ে ও নারীদের তারা পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে ধরে নিয়ে যেত।সেসব দিনের কথা আজও মানুষ ভুলতে পারেনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে কুমিল্লার চান্দিনায় বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চান্দিনা পৌর এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

ড. রেদোয়ান আহমেদ বলেন- ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবের ব্যাপক অবদান রয়েছে। তিনি সে সময় সবচেয়ে বড় মাপের নেতা ছিলেন। তিনি চাইলে স্বাধীনতার ঘোষণা দিতে পারতেন; কিন্তু মেজর জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দ্বিতীয় দফায় মেজর জিয়া বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা দেন। ইতিহাসে যার যেটুকু অবদান তা স্বীকার করতে হবে।

সভায় পৌর এলডিপির সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা এলডিপির সভাপতি একেএম শামসুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, পৌর এলডিপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূঁইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026