ভারতীয় হাইকমিশনারকে বের করে দেওয়া উচিত ছিল: হাসনাত

ভারতীয় হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘আমাদের হাইকমিশনারকে নাকি ভারত ডেকে ধমক দিয়েছে। কেন আমরা ওই কথা বলেছি। খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, ভারতীয় হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল।’

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফুলতলী এলাকায় এক উঠান বৈঠকে তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, ‘ভারতের সন্ত্রাসীগুলো কয় দিন পর পর আমাদের দেশে ছেড়ে দেয়। বাংলাদেশের সন্ত্রাসীগুলো ভারত আবার পাহারা দেয়, ট্রেনিং দেয়, অর্থ দেয়। অনেক দিন পর পর আমাদের দেশে ছাড়ে। আমাদের দেশে এসে দুষ্কর্ম করে। তাদের বারবার করে বলা হয়েছে শোনে না।’

তিনি বলেন, ‘শুধু আশ্রয় নয়, বাংলাদেশের সন্ত্রাসীদের ভারত প্রশিক্ষণ ও অর্থ সহায়তা দিচ্ছে। অন্তত ৩০ হাজার আওয়ামী লীগের কর্মীকে ভিসা ও পাসপোর্ট ছাড়াই সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। তারা সুযোগ পেলেই বাংলাদেশে ফিরে এসে অস্থিরতা সৃষ্টি করছে।’

এনসিপির এ নেতা বলেন, ‘আমাদের হাইকমিশনারকে নাকি ভারতে ডেকে ধমক দেওয়া হয়েছে। এমন আচরণের জবাবে কূটনৈতিক শিষ্টাচারের চেয়েও কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল।’
তিনি বলেন, ‘আপনি যদি আমার দেশের সন্ত্রাসীদের লালন-পালন করেন, সীমান্তে আগ্রাসী নীতি অনুসরণ করেন, তাহলে একতরফা বন্ধুত্ব আশা করা যায় না। সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে।’

সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত বলেন, ‘আপনি যদি ‘‘দেখামাত্র গুলি’’ নীতিতে বিশ্বাস করেন, তাহলে আমরা কেন শুধু নীরব সম্মান দেখাব? আমাদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে প্রতিবাদ করতেই হবে।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশ ভারতের সার্বভৌমত্বকে সম্মান করে, কিন্তু একই সম্মান আমাদের সীমান্ত ও নিরাপত্তার ক্ষেত্রেও প্রত্যাশিত। অন্যথায় এই সম্পর্ক টেকসই হতে পারে না।’

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026