মেসির ভারত সফরে টাকা উড়েছে : ছবি তুলতে ১০ লাখ, বিশেষ সাক্ষাতে ১ কোটি!

চার দিনের ভারত সফর শেষে ফিরে গিয়েছেন লিওনেল মেসি। শুরুটা কলকাতায় বিশৃঙ্খলা দিয়ে হলেও মেসির ভারত সফরের শেষটা হয়েছে অসাধারণ। মেসিসহ লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পলরা মাতিয়ে রেখেছেন দেশটির ফুটবলপ্রেমীদের। মেসির টিমের ভারত সফরে কত খরচ হয়েছে, এ নিয়ে কৌতূহলের শেষ নেই। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন সামগ্রিক খরচের যে পরিসংখ্যান তুলে ধরেছে, তা শুনে একপ্রকার ভিরমি খাওয়ার দশা।

ভারতের মতো ‘স্পোর্টস নেশন’ দেশে লিওনেল মেসির আগমন ছিল একপ্রকার ভূমিকম্পের মতো। ‘গোট’ ইন্ডিয়া ট্যুর সামনে আসতেই টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। সমর্থকরা শুধু আর্জেন্টিনার এই মহাতারকাকে এক ঝলক দেখার আশায় ৫ হাজার রুপি থেকে শুরু করে ৫০ হাজার রুপি পর্যন্ত খরচ করেছেন। মেসির জন্য লীলা প্যালেসের আস্ত একটা ফ্লোর রিজার্ভ করা হয়েছিল। হোটেলের যে প্রেসিডেন্সিয়াল স্যুটে তিনি ছিলেন, সেখানকার এক রাতের থাকার খরচ ছিল সাড়ে ৩ লাখ থেকে ৭ লাখ টাকা।

 এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, তার সঙ্গে ছবি তোলারই খরচ ছিল ১০ লাখ টাকা। নির্বাচিত ভিআইপি ও করপোরেট অতিথিদের জন্য আয়োজিত একেবারে ক্লোজ ডোর ‘মিট অ্যান্ড গ্রিট’-এ অংশ নিতে নাকি গুনতে হয়েছে প্রায় ১ কোটি রুপি পর্যন্ত। ‘গালফ নিউজ’-এর প্রতিবেদন অনুসারে, ভারত সফরের মোট খরচ সব মিলিয়ে প্রায় ১২০ কোটি থেকে ১৫০ কোটি টাকা।

কাগজে-কলমে পুরো আয়োজন ছিল সফল। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লির স্টেডিয়ামগুলো ‘হাউসফুল’ হয়ে যায়। প্রত্যাশিতভাবেই ‘ব্র্যান্ড মেসি’ ছিল অপ্রতিরোধ্য। যদিও মেসিকে ভারতে আনতে কত খরচ বা টিকিট বিক্রি এবং স্পনসরদের থেকে কত টাকা আয় হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া নেই ওই প্রতিবেদনে।

কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, তারপর দিল্লি থেকে ভারত সফর শেষ করার কথা ছিল লিওনেল মেসির। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় সফর। দিল্লি থেকে গুজরাটের জামনগরের বনতারায় যান। সেখানে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণে গিয়েছিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। বনতারায় গিয়ে তার বিভিন্ন কার্যকলাপের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে সবচেয়ে আলোচিত ছিল মেসিকে দেওয়া অনন্তর বিরল ঘড়ি।

অনন্ত মেসিকে একটি ঘড়ি উপহার দেন, যার দাম শুনলে মাথা ঘুরতে পারে। রিচার্ড মিলির আরএম০০৩-ভি২ জিএমটটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন-এর একটি ঘড়ি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীকে দিয়েছেন আম্বানিপুত্র। যেটির বাজার দাম আনুমানিক ১২ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যারা মূল্য সাড়ে ১৪ কোটির বেশি। বিশ্বে এই ঘড়ি রয়েছে মাত্র ১২টা। মেসি বনতারায় যাওয়ার পরে তার হাতে এই ঘড়িটা দেখে আলোচনা শুরু হয়।

যদিও ভারত সফরের উদ্বোধনী পর্বেই কলকাতায় দেখা দেয় বিশৃঙ্খলা। সল্টলেক স্টেডিয়ামে ক্ষুব্ধ দর্শকেরা আসন ভাঙচুর করেন, মাঠের দিকে ছুড়ে মারেন বিভিন্ন বস্তু। ফুটবলপ্রেমী পশ্চিমবঙ্গের রাজধানীতে হাজারো সমর্থক যাদের অনেকেই নাকি ১২ হাজার রুপির বেশি দিয়ে টিকিট কিনেছিলেন—হতাশা ও ক্ষোভে ফেটে পড়েন। দুর্বল ব্যবস্থাপনার কারণে তাদের অধিকাংশই মেসিকে ভালোভাবে দেখার সুযোগই পাননি। স্টেডিয়ামে সংক্ষিপ্ত এক চক্করে সরকারি কর্মকর্তা ও তারকাদের ঘিরে থাকা মেসিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই দ্রুত সরিয়ে নেওয়া হয়। পরবর্তী ভেন্যুগুলোতে অবশ্য বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কঠোর নিরাপত্তা ও উন্নত ব্যবস্থাপনার কারণেই তা সম্ভব হয়েছে।

ভারতের ভালোবাসা মুগ্ধ করেছে মেসিকেও। ‘গোট ট্যুর’ শেষে আবেগঘন পোস্টও করেছেন আর্জেন্টিনার কিংবদন্তী। লিখেছেন, ‘নমস্তে ইন্ডিয়া! দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ও কলকাতায় আসার অভিজ্ঞতা দারুণ ছিল। এত ভালো অভ্যর্থনা, আতিথেয়তা ও ভালোবাসা পেয়ে ভালো লাগছে। আশা করি, ভারতের ফুটবল ভবিষ্যৎ উজ্জ্বল হবে।’ তাছাড়াও এক ভিডিওবার্তায় মেসির বক্তব্য, “এই ক’দিনে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। সত্যি কথা বলতে এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। তবে এই সফরটা বড্ড সংক্ষিপ্ত ছিল। এত ভালোবাসা পেয়ে অভিভূত। আমি জানতাম, এখানে এসে ভালোবাসা পাব, কিন্তু সেটার প্রত্যক্ষ প্রমাণ পেয়ে দারুণ লাগছে।”

এবি/টিকে


Share this news on:

সর্বশেষ

img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026
img
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড: জামায়াত আমির Feb 05, 2026
img

রাশেদ প্রধান

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন Feb 05, 2026
img
দাম কমতে যাচ্ছে এলপিজির Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে : ইসি সচিব Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে অসুস্থতার ধাক্কা কিউইদের শিবিরে Feb 05, 2026
img
বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতার প্রতিক্রিয়া Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় ডিভাইস হ্যাকিং ম্যালওয়ার শনাক্ত যেভাবে Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026