স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের

স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জননিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, নিরাপত্তার ঘেরাটোপে যেন সর্বসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র বড়দিন এবং ইংরেজি বর্ষ বিদায় ও নববর্ষ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পবিত্র বড়দিন যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে পালিত হয় সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ঢাকা মহানগরীতে ৭৩টি চার্চে বড়দিন উপলক্ষ্যে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করবেন খ্রিষ্টান ধর্মানুসারীরা। এ উপলক্ষ্যে যেকোনো গুজব, অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, সামনে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে থার্টি ফার্স্ট নাইট ঘিরে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়া মোটরকার রেসিং থেকে বিরত থাকার জন্য তিনি নগরবাসীকে অনুরোধ জানান। থার্টি ফার্স্ট নাইটে কেউ মোটর রেসিং করলে তাদের গাড়ি জব্দ করা হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে যে কোনো অনুষ্ঠানের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা নিয়ে কোনো রকম শৈথিল্য প্রদর্শন করা যাবে না। পটকা ও বিস্ফোরক ক্রয় বিক্রয় যেন বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে কোনো রকম আতশবাজি ও ফানুস উড়ানো থেকে বিরত থাকতে হবে।

সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারাসহ অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ ডিএমপির যুগ্ম কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত Feb 02, 2026
img
২ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 02, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 02, 2026
img
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল Feb 02, 2026
যুদ্ধে নেমেছি,আপনাদের পাশে চাই-অধ্যক্ষ আলমগীর হোসেন Feb 02, 2026
img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026