নাসার নতুন প্রধান জ্যারেড আইজ্যাকম্যান

৬৭-৩০ ভোটে জ্যারেড আইজ্যাকম্যানকে সংস্থাটির প্রধান হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনেট। অবশেষে নতুন প্রধান খুঁজে পেল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির নতুন প্রধান হলেন বিলিয়নেয়ার উদ্যোক্তা জ্যারেড আইজ্যাকম্যান।


বুধবার ৬৭-৩০ ভোটে জ্যারেড আইজ্যাকম্যানকে সংস্থাটির প্রধান হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনেট। মার্কিন ধনকুবের ইলন মাস্কের ঘনিষ্ঠ এই সহযোগী এমন সময়ে নাসার দায়িত্ব নিচ্ছেন যখন একদিকে তাকে জটিল রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ও অন্যদিকে লোকবল কমে যাওয়া সংকুচিত এক সংস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

তবে আইজ্যাকম্যানের জন্য এটিই প্রথম সুযোগ নয়। এ বছরের শুরুতে এই পদের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। বিস্ময়কর বিষয় হল, ওই সময় আইজ্যাকম্যানের নিয়োগ চূড়ান্ত হওয়ার ঠিক কয়েক দিন আগে তার মনোনয়ন প্রত্যাহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

অতীতে প্রভাবশালী ডেমোক্র্যাট নেতাদের অর্থ অনুদান দিয়েছিলেন আইজ্যাকম্যান এমন খবর প্রেসিডেন্টের কানে পৌঁছানোর পরই তার মনোনয়ন প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। তবে পরে নিজের এই সিদ্ধান্তকে ‘অতীত সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা’র ফল বলেও বর্ণনা করেছেন ট্রাম্প।

ঠিক ওই সময়েই মাস্কের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের বিরোধও চরম আকার ধারণ করেছিল। তবে সব বাধা পেরিয়ে নভেম্বরে আবারও নাসার প্রধান হিসেবে মনোনীত হয়েছেন তিনি। মহাকাশ গবেষণা সংশ্লিষ্ট সবার কাছেই নতুন এই নাসা প্রধানের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। ট্রাম্পের মনোনীত অন্যান্য বিজ্ঞান বিষয়ক কর্মকর্তাদের তুলনায় আইজ্যাকম্যানকে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমই বলা চলে।

আইজ্যাকম্যানকে নিয়ে সেনেটর মারি ক্যান্টওয়েল বলেছেন, “আমি আশাবাদী, নাসার বর্তমান অস্থির সময়ে তিনি খুব ঠান্ডা মাথায় ও অভিজ্ঞতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারবেন।” ব্যক্তিগত অভিযানে এরইমধ্যে দুইবার মহাকাশ ভ্রমণ করেছেন নাসার এই নতুন প্রশাসক। এ বছরের মে মাসে প্রকাশিত এক নথিতে নাসার জন্য নিজের তিনটি প্রধান লক্ষ্যের কথা তুলে ধরেছিলেন আইজ্যাকম্যান।

তার এসব উদ্দেশ্যের মধ্যে রয়েছে চাঁদ, মঙ্গল ও মহাকাশের গভীরে মানববাহী অভিযান পরিচালনা করা. সীমিত বাজেটের মধ্যেই সংস্থাটিকে আরও কার্যকর করে তোলা এবং বিভিন্ন শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে খরচ কমিয়ে আনা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত Feb 02, 2026
img
কলকাতার কাজ নিয়ে হতাশ অঙ্কিতা, ভরসা মুম্বাই ইন্ডাস্ট্রি Feb 02, 2026
img
গণভোটে বিএনপির 'হ্যাঁ'-'না' নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করা যাবে না: সাদিক কায়েম Feb 02, 2026
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ Feb 02, 2026
img
অলিম্পিকে যুক্ত হলো নতুন আরেকটি খেলা Feb 02, 2026
img
বিশ্বকাপের পাঁচদিন আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 02, 2026
img
এনসিপি নেতা শিশিরকে হুমকি, থানায় জিডি Feb 02, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার Feb 02, 2026
img
দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : গোলাম পরওয়ার Feb 02, 2026
img
মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন : জামায়াত আমির Feb 02, 2026
img
ভারতকে কাঠগড়ায় তুললেন আইসিসির সাবেক কর্মকর্তা Feb 02, 2026
img
রিয়ালকে হারানো দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ Feb 02, 2026
img
রিয়ালের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম Feb 02, 2026
img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
বয়সের ফারাক ও কটাক্ষের মাঝেও মিষ্টি জুটি সোহিনী ও সপ্তর্ষি! Feb 02, 2026
img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026