নাটকীয় ফাইনালে আরব কাপ চ্যাম্পিয়ন মরক্কো

অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর পর ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ে জর্ডানকে হারিয়ে আরব কাপের শিরোপা জিতেছে মরক্কো। নাটকীয়তার ভরা এই ফাইনালকে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সেরা বলে ধরা হচ্ছে। খবর বেইন স্পোর্টসের। 

ফাইনাল ম্যাচে নিজেদের অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা ও জয়ী মানসিকতা দেখায় মরক্কো। অন্যদিকে, প্রথমবারের মতো বড় কোনো ফাইনালে ওঠা জর্ডানও সাহস ও দৃঢ়তায় সব প্রত্যাশা ছাপিয়ে যায়। তবে মরক্কো সংকটের মুহূর্তে নিজেদের পরিপক্বতা ও মানসিক শক্তির প্রমাণ দিয়েছে। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মরক্কো। ওসামা তানানের দৃষ্টিনন্দন গোলে দ্রুত লিড নেয় তারা।  প্রথমার্ধে বলের দখল ও ছন্দ নিয়ন্ত্রণে রেখে ম্যাচ খেলে মরক্কো। তবে ধৈর্য ধরে সুযোগের অপেক্ষায় থাকে জর্ডান। 



দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। জর্ডানের আলি ওলওয়ান হয়ে ওঠেন নায়ক। তার করা দুই গোল স্কোরলাইন উল্টে দেয় এবং মরক্কো শিবিরে মানসিক চাপ তৈরি করে। জর্ডানের ঐতিহাসিক শিরোপার স্বপ্ন তখন বাস্তব মনে হচ্ছিল। এই সময়ে ভয়হীন ফুটবল খেলেছে জর্ডান। 

যখন ম্যাচের গতি জর্ডানের দিকে, তখন মরক্কোর ত্রাতা হয়ে আসেন আবদাররাজাক হামদাল্লাহ। বদলি হিসেবে নেমে তিনি বদলে দেন ম্যাচের ভাগ্য। শেষ মুহূর্তে তার সমতা সূচক গোল ছিল জর্ডানের জন্য অস্বস্তির। 

অতিরিক্ত সময়ে অভিজ্ঞতার জোরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মরক্কো।  হামদাল্লাহর দ্বিতীয় গোলেই নিশ্চিত হয় শিরোপা।  এই জয়ে মরক্কো তাদের দ্বিতীয় আরব কাপ শিরোপা জিতল। তাতে আঞ্চলিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করল তারা। আর হারলেও গর্ব নিয়ে মাঠ ছাড়ে জর্ডান।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026
img
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড: জামায়াত আমির Feb 05, 2026
img

রাশেদ প্রধান

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন Feb 05, 2026
img
দাম কমতে যাচ্ছে এলপিজির Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে : ইসি সচিব Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে অসুস্থতার ধাক্কা কিউইদের শিবিরে Feb 05, 2026
img
বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতার প্রতিক্রিয়া Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় ডিভাইস হ্যাকিং ম্যালওয়ার শনাক্ত যেভাবে Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026