‘হাদি কোনো অনিয়ম সহ্য করতেন না’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি কোনো অনিয়ম দেখলে সহ্য করতে পারতেন নো বলে জানিয়েছেন তার প্রতিবেশী-স্বজনরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে তার আত্মীয়-স্বজনরা ছুটে আসেন বাসায়। 

এ সময়  হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন তার প্রতিবেশী ও সহপাঠীরা।

হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জুলাই বিপ্লবের পরে হাদির মতো একজন বীরযোদ্ধাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

ওসমান হাদির বাসায় বর্তমানে তার বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন আছেন।

ওসমান হাদির শিক্ষক এম এ রহিম বলেন, ওসমান হাদির মৃত্যুর খবর শুনে ওদের বাসায় আসি।

এখানে অনেক মানুষ ভিড় করেছে। তাদের নিরাপত্তার জন্য ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আমি বলতে চাই, ওসমান একজন বীর। তাকে বীরের সম্মান দেওয়ার দাবি জানাচ্ছি।

পাশাপাশি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদের খুঁজে বের করে ফাঁসির দাবি জানাই। আমাদের দেশের মানুষ সোনার টুকরো চেনে না। যখন হারিয়ে যায়, তখন মনে পড়ে। আগে থাকতেই যদি ওসমানদের নিরাপত্তা দেওয়া হতো, তাহলে এই ঘটনা ঘটতো না।

ওসমানের প্রতিবেশী হ্যাপী আক্তার বলেন, ওসমান হাদি ভদ্র ও নিরীহ মানুষ ছিল।

ওর মধ্যে সবসময় বিপ্লব কাজ করতো। কোনো অনিয়ম দেখলে তা সহ্য করতে পারতেন না। যখনই বাড়িতে আসতো, সবার সঙ্গে ভালো ব্যবহার করতো। ওর বাবাও একজন ভালো মানুষ ছিলেন, তার যোগ্য উত্তরসূরি ছিলেন ওসমান হাদি। তাকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।

নলছিটি থানার উপ-পরিদর্শক মো. শেরজাহান বলেন, ওসমান হাদির বাসা ও পরিবারের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা যাবে না। তারা নিজেরাই জানিয়েছেন শুক্রবার সকালে সবার সঙ্গে দেখা করবেন। আমরা তাদের নিরাপত্তার কথা ভেবে ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছি না।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে ভিয়েতনাম Feb 03, 2026
img
সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান Feb 03, 2026
img
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Feb 03, 2026
img
ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম Feb 03, 2026
img
দুই বছর পর প্লেব্যাকে ফাহমিদা নবী, সাথে থাকছে ইমরান Feb 03, 2026
img
ক্যারিয়ারসেরা অবস্থানে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা! Feb 03, 2026
img
যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি Feb 03, 2026
img
শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া Feb 03, 2026
img
টিএসসিতে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব! Feb 03, 2026
img
শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ Feb 03, 2026
img

তুর্কি সাংবাদিকের দাবি

তুরস্কের লিগে খেলার সবুজ সংকেত মেসির Feb 03, 2026
img
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস Feb 03, 2026
img
অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ কাপুর Feb 03, 2026
img
জুলাই আন্দোলনে রামপুরায় ২ ব্যক্তিকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ Feb 03, 2026
img
ডেনিম লুকে নতুন করে চমক দিলেন বিদ্যা সিনহা মিম Feb 03, 2026
img
ঢাকা-১০ আসনে কোনো কিশোর গ্যাং ও চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না: শেখ রবিউল আলম Feb 03, 2026
প্রিন্সের নায়িকার চোখে দেব বনাম শাকিব Feb 03, 2026
বরিশালে আসছেন তারেক রহমান, ধানমানব সেজে মাঠে হাজির সমর্থকেরা Feb 03, 2026
img
বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 03, 2026
img
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি Feb 03, 2026