ডিপজলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেতা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নির্যাতন ও এসিড নিক্ষেপের অভিযোগ এনে মামলা করেন এক তরুণী। কিন্তু এই এসিড নিক্ষেপের অভিযোগের ‘সত্যতা পায়নি’ পুলিশ- এমনটাই খবর মিলল। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ডিপজল।

বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে ডিপজল সন্তুষ্টি প্রকাশ করে লেখেন, “আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, এভাবেই এখন পর্যন্ত হওয়া সব মিথ্যা ও হয়রানিমূলক মামলার অবসান হবে। আমার পূর্ণ বিশ্বাস, দেশের আদালত ন্যায়বিচারের মাধ্যমে সব মামলার সত্য-মিথ্যার ফয়সালা করবেন।”

ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লেখেন, “সত্যের জয় অনিবার্য, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না। যারা পরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্রে লিপ্ত, তারা সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা সময় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না।”

এদিকে, বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়- সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মামলার বাদী সেই তরুণী ডিপজলের একজন অন্ধ ভক্ত। গত বছরের ২ জুন গাবতলী পশুর হাটে ডিপজল আছেন ভেবে তিনি সেখানে প্রবেশের চেষ্টা করেন। পশুর হাটের লোকজন তাকে ভেতরে যেতে বাধা দিলে তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে উৎসুক জনতা তাকে মানসিক রোগী ভেবে আটকে রাখার চেষ্টা করলে রাশিদা নিজের কাছে থাকা তরল পদার্থ নিজের গায়ে ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে ডিপজল বা তার কোনো লোক উপস্থিত ছিল না বলে তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ।

গত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক সুলতান মাহমুদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এর মাধ্যমে দীর্ঘদিনের এক বিতর্কিত অভিযোগ থেকে স্বস্তি পেলেন এই অভিনেতা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026