সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন : সরকারের বিবৃতি

কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকতে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই। দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না।

এতে বলা হয়েছে, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়; এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহিদ শরিফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ এর সাংবাদিকদের প্রতি আমরা বলতে চাই আমরা আপনাদের পাশে আছি। আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। সন্ত্রাসের মুখেও আপনাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। আমরা আপনাদের পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিচ্ছি।

এতে বলা হয়েছে, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না। এই সংকটময় মুহূর্তে আমরা প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাই—সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহিদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিমানের এমডির পদ হারালেন সাফিকুর Feb 03, 2026
img
আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে ভিয়েতনাম Feb 03, 2026
img
সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান Feb 03, 2026
img
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Feb 03, 2026
img
ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম Feb 03, 2026
img
দুই বছর পর প্লেব্যাকে ফাহমিদা নবী, সাথে থাকছে ইমরান Feb 03, 2026
img
ক্যারিয়ারসেরা অবস্থানে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা! Feb 03, 2026
img
যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি Feb 03, 2026
img
শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া Feb 03, 2026
img
টিএসসিতে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব! Feb 03, 2026
img
শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ Feb 03, 2026
img

তুর্কি সাংবাদিকের দাবি

তুরস্কের লিগে খেলার সবুজ সংকেত মেসির Feb 03, 2026
img
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস Feb 03, 2026
img
অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ কাপুর Feb 03, 2026
img
জুলাই আন্দোলনে রামপুরায় ২ ব্যক্তিকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ Feb 03, 2026
img
ডেনিম লুকে নতুন করে চমক দিলেন বিদ্যা সিনহা মিম Feb 03, 2026
img
ঢাকা-১০ আসনে কোনো কিশোর গ্যাং ও চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না: শেখ রবিউল আলম Feb 03, 2026
প্রিন্সের নায়িকার চোখে দেব বনাম শাকিব Feb 03, 2026
বরিশালে আসছেন তারেক রহমান, ধানমানব সেজে মাঠে হাজির সমর্থকেরা Feb 03, 2026
img
বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 03, 2026