হ্যারি কেইন

ভক্তদের সন্তুষ্ট করতে বিশ্বকাপ জিততেই হবে ইংল্যান্ডের

ফুটবল বিশ্বকাপে জয় ছাড়া আর কিছুই ইংল্যান্ড দল কিংবা দেশকে সন্তুষ্ট করতে পারবে না বলে জানিয়েছেন দলের অধিনায়ক হ্যারি কেইন। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার জানিয়েছেন, বড় টুর্নামেন্টে ধারাবাহিক ভালো খেললেও এখন সময় এসেছে চূড়ান্ত সাফল্যের।

২০১৮ বিশ্বকাপে সেমিফাইনাল খেলার পর থেকে বড় আসরগুলোতে নিয়মিত ভালো করছে ইংল্যান্ড। তবে ১৯৬৬ সালের পর এখনো বড় কোনো শিরোপা আসেনি তাদের ঘরে।

গত বছর ইউরো ২০২৪–এর ফাইনালে হারের হতাশা এখনো তাড়া করে বেড়াচ্ছে কেইনকে। তার মতে, শিরোপা না জিতলে ইংল্যান্ড দলকে ঘিরে থাকা ‘নেতিবাচক আওয়াজ’ থামবে না।

কেইন বলেন, ‘আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে জয় ছাড়া আর কিছুই আমাদের কিংবা দেশের মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। গত ইউরোতে আমরা সেটা কিছুটা বুঝেছি।



ফাইনালে উঠেও আমাদের ঘিরে নেতিবাচক আলোচনা ছিল। আমরা জানতাম, জিততে না পারলে এই শব্দ থামবে না, আর সেটাই হয়েছে।’
গত কয়েক বছরে ইংল্যান্ডের অগ্রযাত্রার কথাও তুলে ধরেন কেইন। তিনি বলেন, ‘২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল, এরপর ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, আবার ফাইনাল—আমরা বারবার দরজায় কড়া নাড়ছি।

ধারাবাহিকভাবে আমরা বিশ্বের সেরা দলগুলোর একটি। এবার টুর্নামেন্টে যাওয়ার সময় প্রত্যাশাটাও বড়। বিশ্ব র‌্যাংকিংয়ে আমরা চার নম্বরে, মানুষ আমাদের অন্যতম ফেভারিট হিসেবে দেখছে। এই চাপ মেনেই খেলতে হবে।’

ইংল্যান্ড অধিনায়ক আরো বলেন, ‘গত আট বছরে জাতীয় দল হিসেবে আমাদের অনেক ভালো মুহূর্ত এসেছে।
কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে এখন একটাই বিষয় গুরুত্বপূর্ণ—জেতা, বড় শিরোপা জেতা। আমাদের সেই মান আছে, এখন দরকার বড় মুহূর্তগুলো সামলানোর মানসিকতা।’

বড় টুর্নামেন্টের চাপ ও রোমাঞ্চ নিয়েও কথা বলেছেন কেইন। তিনি বলেন, ‘যেকোনো বড় টুর্নামেন্ট একজন ফুটবলারের ক্যারিয়ারের শীর্ষ সময়। চাপ আর উত্তেজনাও তখন সর্বোচ্চ থাকে। আমি নিজেকে সেই পরিস্থিতিতে কীভাবে সামলাই, দল কীভাবে সামলায়—সেটা দেখার অপেক্ষায় আছি।’
ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া যে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান, সেটাও আবার মনে করিয়ে দিয়েছেন কেইন। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড ২৪ বছর বয়সেই প্রথমবার ইংল্যান্ডের অধিনায়ক হন।

কেইন বলেন, ‘অনেক সময় ভেতরে থাকলে বোঝা যায় না আপনি কত বড় দায়িত্ব পালন করছেন বা কতটা কম বয়সে সেটা শুরু করেছেন। ইংল্যান্ডের হয়ে খেলা ছিল স্বপ্ন, কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক হওয়াই ছিল ক্যারিয়ারের চূড়া। ছোটবেলা থেকেই আমি ইংল্যান্ডের বড় ভক্ত ছিলাম, ক্লাবের চেয়েও বেশি। এই দায়িত্ব আমি কখনোই হালকাভাবে নিই না, এর গুরুত্ব আমি ভালো করেই জানি।’

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026
img
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড: জামায়াত আমির Feb 05, 2026
img

রাশেদ প্রধান

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন Feb 05, 2026
img
দাম কমতে যাচ্ছে এলপিজির Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে : ইসি সচিব Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে অসুস্থতার ধাক্কা কিউইদের শিবিরে Feb 05, 2026
img
বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতার প্রতিক্রিয়া Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় ডিভাইস হ্যাকিং ম্যালওয়ার শনাক্ত যেভাবে Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026