আন্তর্জাতিক অপরাধ আদালতের দুই বিচারকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আরও দুই বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন। নিষেধাজ্ঞা আরোপের হুমকির এক সপ্তাহের মাথায় এই পদক্ষেপ নিলো প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) মার্কিন সার্বভৌমত্বের ওপর ‘হস্তক্ষেপকারী’ হিসেবে দেখে আসছে যুক্তরাষ্ট্র। আইসিসির একাধিক বিচারক ও আইনজীবীর ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে। সবশেষ গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দেয় ওয়াশিংটন।
 
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, আইসিসি যদি গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলি নেতাদের বিরুদ্ধে তদন্ত বাতিল এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে পুরনো তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ করার মার্কিন দাবি না মানে, তাহলে আরও আইসিসি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।
 
হুমকির কয়েকদিনের মাথায় আইসিসির দুই বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। নিষেধাজ্ঞার মুখে পড়া দুই বিচারক হলেন জর্জিয়ার গোচা লর্ডকিপানিডজে এবং মঙ্গোলিয়ার এরডেনেবালসুরেন দামদিন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, ‘বিচারকরা ইসরাইলের সম্মতি ছাড়াই আইসিসির তদন্ত, গ্রেফতার, আটক বা বিচার প্রচেষ্টায় সরাসরি জড়িত।’
 
মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের প্রধান মিত্র। গাজায় গণহত্যাকে সমর্থন করে ইসরাইলকে বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। রুবিও বিবৃতিতে বলেন, ‘আইসিসি ইসরাইলকে লক্ষ্য করে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা অব্যাহত রেখেছে, যা সবার জন্য একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে।’
 
দখলদার ইসরাইলকে সমর্থন দেয়ার অংশ হিসেবে নেদারল্যান্ডসের হেগভিত্তিক এ আদালতের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলো ট্রাম্প প্রশাসন। এ আদালত গত বছরের নভেম্বরে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
 
এরপর থেকেই আইসিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ বিশ্বজুড়ে তদন্তকে ব্যাহত করতে পারে এবং প্রসিকিউটর, বিচারক এমনকি সাক্ষীদের ওপরও এর প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বলেছে, মার্কিন নিষেধাজ্ঞাগুলো ‘আন্তর্জাতিক আইনি ব্যবস্থার’ জন্য হুমকিস্বরূপ।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত Feb 02, 2026
img
কলকাতার কাজ নিয়ে হতাশ অঙ্কিতা, ভরসা মুম্বাই ইন্ডাস্ট্রি Feb 02, 2026
img
গণভোটে বিএনপির 'হ্যাঁ'-'না' নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করা যাবে না: সাদিক কায়েম Feb 02, 2026
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ Feb 02, 2026
img
অলিম্পিকে যুক্ত হলো নতুন আরেকটি খেলা Feb 02, 2026
img
বিশ্বকাপের পাঁচদিন আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 02, 2026
img
এনসিপি নেতা শিশিরকে হুমকি, থানায় জিডি Feb 02, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার Feb 02, 2026
img
দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : গোলাম পরওয়ার Feb 02, 2026
img
মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন : জামায়াত আমির Feb 02, 2026
img
ভারতকে কাঠগড়ায় তুললেন আইসিসির সাবেক কর্মকর্তা Feb 02, 2026
img
রিয়ালকে হারানো দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ Feb 02, 2026
img
রিয়ালের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম Feb 02, 2026
img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
বয়সের ফারাক ও কটাক্ষের মাঝেও মিষ্টি জুটি সোহিনী ও সপ্তর্ষি! Feb 02, 2026
img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026