বাগেরহাটের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার দুটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

অন্যদিকে বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপ্রাপ্ত এই দুই নেতা তাদের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (বাগেরহাট সদর–কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।

ব্যারিস্টার জাকির হোসেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ‘সম্প্রীতি বাগেরহাট’-এর চারটি আসন রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বাগেরহাটের মানুষের পক্ষে একজন আইনজীবী হিসেবে তিনি ব্যাপকভাবে সমাদৃত এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অন্যদিকে ফেসবুক পোস্টে ড. শেখ ফরিদুল ইসলাম লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নীতি-নির্ধারণী নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে দলের ভেতরের সব বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের প্রত্যাশা করছি।

ড. শেখ ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

এদিকে বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনয়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধারণা করছেন, বাগেরহাট-১ আসনে বাবু কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে মনোনয়ন পেতে পারেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026