খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জয়ী খই খই সাই মারমার হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। তিনি বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পাশে রয়েছেন। 

আমিনুল হক বলেন, অনূর্ধ্ব-১৯ বালিকা চ্যাম্পিয়ন ও মারমা জনগোষ্ঠীর সদস্য খই খই সাই মারমার মতো প্রতিভাবান খেলোয়াড়রা যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়েন, সে জন্য বিএনপি তার পাশে থাকবে।

তিনি বলেন, ‘যতদিন খই খই প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমরা তার পাশে থাকব।’

খেলাধুলা নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির অন্যতম লক্ষ্য। এ জন্য ‘নিউ কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের পড়াশোনা ও খেলাধুলার সব দায়িত্ব সরকারিভাবে বহনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন জায়গায় খেলার মাঠের সংকট রয়েছে।

যেখানে খালি জায়গা পাওয়া যাবে, সেখানে সরকারি উদ্যোগে খেলার উপযোগী মাঠ নির্মাণ করা হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তারের মাধ্যমে খেলোয়াড়দের পেশাদারিত্ব ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ব্যবস্থা করাই বিএনপির লক্ষ্য।

খেলা শেষে খেলোয়াড়দের কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, বয়সসীমা থাকলে সরকারি চাকরিতে ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে, আর বয়সসীমা না থাকলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রতিটি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা এবং প্রতিটি স্কুলে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

নারী ক্রীড়াবিদদের বিষয়ে আমিনুল হক বলেন, ছেলে ও মেয়েদের সমানভাবে এগিয়ে নেওয়া এবং নারী ক্রীড়াবিদদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। এতে নারীদের সামাজিক মর্যাদা ও অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকারগঠন করতে পারলে খেলাধুলাভিত্তিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরপি/টিকে
 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026