সরকার চাইলে রিটার্ন জমার সময় বাড়বে : এনবিআর চেয়ারম্যান

সরকার চাইলে রিটার্ন জমা দেওয়ার সময় আবার বাড়তে পারে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। 

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে এক প্রশ্নের জবাবে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

তিনি ডিআরইউ সদস্যদের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথের উদ্বোধন করেন। এ সময় ডিআরইউ সভাপতি সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান উপস্থিত ছিলেন। 

এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে এনবিআর।

রিটার্ন জমার সময় বাড়বে কী না জানতে চাইলে তিনি বলেন, না সময় বাড়ানোর ব্যাপারটা এখনই বলা যাবে না। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেহেতু প্রথমবারের মতো আমরা অনলাইনটাকে বাধ্যতামূলক করেছি। বিশেষ করে অ্যাডভোকেটদেরকেও যারা ট্যাক্স প্র্যাকটিশনার তাদেরকেও আমরা এই সুযোগ দিয়েছি; তাদের সব ক্লায়েন্টের রিটার্ন তারা অনলাইনে দিতে পারবে।

ফলে সবারই একটা প্রিপারেশনের ব্যাপার আছে, চলছে। তো সেটা যদি সরকার মনে করে যে, না আমাদের আরেকটু বাড়ানোর প্রয়োজন হবে হয়ত সরকার বিবেচনা করবে। আমি এখনই কিছু বলতে পারছি না। তবে এটা আমার মনে হয় যে আমাদের সময় বলে দেবে যে কী পরিমাণ রিটার্ন জমা পড়েছে।

তিনি আরও বলেন, আমার হিসাব বলছে প্রায় ৪২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন সাবমিট করার জন্য রেজিস্ট্রেশন করেছেন। জমা দিয়েছেন ২৬ লাখের বেশি। মানে আমার আরও প্রায় ১৫-১৬ লাখ রিটার্ন জমা দেয়নি। তো এটা আগামী এক সপ্তাহে পাওয়াটা হয়ত ডিফিকাল্ট হবে। এখনো প্রতিদিন কিন্তু নতুন নতুন রেজিস্ট্রেশন হচ্ছে। প্রতিদিন গড়ে ১৫ হাজার প্লাস ট্যাক্সপেয়ার ই-রিটার্ন দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে। 

রিটার্ন জমার সময় বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, প্রতি মিনিটে আমি দেখতে পাই। আমি এই গাড়িতে উঠেই দেখব আজকে কয়জন রেজিস্ট্রেশন করল। কতজন রিটার্ন দিল, কত টাকা জমা হলো, সবকিছু কিন্তু আমার মোবাইল ফোন থেকে আমি সিস্টেম থেকে দেখতে পাই। ফলে আমরা বুঝবো যখন দেখব যে আর রেজিস্ট্রেশন হচ্ছে না কমে গেছে একদম তখন বুঝব যে না এখন বোধহয় শেষ পর্যায়ে চলে আসছে। যখন দেখবো যে আমার যারা রেজিস্ট্রেশন করেছে তার বড়ো একটা পার্সেন্টেজ রিটার্ন জমা দিয়ে ফেলেছে তখন আমরা বুঝবো বড়ো অংশ দাখিল করে ফেলেছে। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয় আরও ১৫ লাখের বেশি অনলাইনে রিটার্ন সাবমিট করবে।

আরপি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026